আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নীলফামারীর ডিমলা উপজেলার ৮ নম্বর ঝুনাগাছচাপানী ইউনিয়নে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে মাঠে সক্রিয় হয়েছেন বিশিষ্ট সমাজসেবক ও সাবেক চেয়ারম্যান আমিনুর রহমান।
নিজের প্রার্থিতার কথা জানিয়ে তিনি ইউনিয়নবাসীর কাছে দোয়া, সমর্থন ও ভোট প্রত্যাশা করছেন। ইউনিয়নকে আধুনিক ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে ইতোমধ্যে তিনি সাধারণ মানুষের সঙ্গে নিয়মিত মতবিনিময় করছেন।
আমিনুর রহমান বলেন, ইউনিয়নের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করার লক্ষ্যেই তিনি আবারও চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তার ভাষ্য, মানুষের সুখে-দুঃখে পাশে থেকে নিজের সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করতে চান তিনি।
নির্বাচনকে সামনে রেখে ইউনিয়নের বিভিন্ন গ্রাম, পাড়া-মহল্লা, বাজার ও চায়ের দোকানে গিয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলছেন আমিনুর রহমান। পাশাপাশি বয়োজ্যেষ্ঠদের সঙ্গে কুশল বিনিময় এবং তরুণদের সঙ্গে ইউনিয়নের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে মতবিনিময় করছেন।
স্থানীয়দের সঙ্গে যোগাযোগের পাশাপাশি তিনি প্রতিটি ওয়ার্ডের সাধারণ মানুষের কাছে নিজের পরিকল্পনা তুলে ধরছেন। তার দাবি, ধর্ম-বর্ণ, দল-মত নির্বিশেষে ইউনিয়নের মানুষের পাশে থেকে কাজ করতে চান তিনি।
প্রতিবেদকের সঙ্গে সাক্ষাৎকারে আমিনুর রহমান বলেন, “৮ নম্বর ঝুনাগাছচাপানী ইউনিয়নকে উন্নয়নের লক্ষ্যে দারিদ্র্যমুক্ত, সুশিক্ষাবান্ধব, বৈষম্যহীন ও আদর্শ ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই। এ জন্য আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হচ্ছি। আমি ইউনিয়নের মুরব্বি, ভাই, বন্ধু, মা-বোনসহ সর্বস্তরের মানুষের কাছে দোয়া ও সমর্থন কামনা করছি।”
তিনি আরও বলেন, নির্বাচনে জয়ী হলে সুবিধাবঞ্চিত ও অবহেলিত মানুষের সেবায় কাজ করার পাশাপাশি ইউনিয়নের শিক্ষা, যোগাযোগ ও সার্বিক উন্নয়নে ভূমিকা রাখতে চান।

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১২ আগস্ট ২০২৬

সম্পাদক : মাসুদ রানা
আপনার মতামত লিখুন