বরিশাল জেলা ও দায়রা জজ আদালত চত্বরে ককটেলসদৃশ একটি বস্তু বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার (১২ আগস্ট) সকাল পৌনে ১১টার দিকে আদালতের প্রধান ফটকের কাছে জুডিশিয়াল ভবনের সামনে এ ঘটনা ঘটে। এতে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, আদালত চত্বরে স্বাভাবিক কার্যক্রম চলার সময় হঠাৎ বিকট শব্দ শোনা যায়। বিস্ফোরণের পর ঘটনাস্থলে ধোঁয়া দেখা যায়। পাশাপাশি বিস্ফোরিত স্থান থেকে কাদামাটি ছিটকে আশপাশে থাকা কয়েকজনের শরীরে লাগে। আকস্মিক ঘটনায় আদালত প্রাঙ্গণে উপস্থিত বিচারপ্রার্থী, আইনজীবী ও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
আদালতের প্রধান ফটকে দায়িত্ব পালন করা পুলিশ সদস্যরা জানান, তারা হঠাৎ বিস্ফোরণের শব্দ শুনতে পান। পরে ঘটনাস্থলে গিয়ে বিস্ফোরণের আলামত দেখতে পান।
খবর পেয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। পরে সিআইডির ক্রাইম সিন ইউনিটও সেখানে যায়। তারা ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করে পরীক্ষা-নিরীক্ষা শুরু করেছে।
বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ বলেন, “প্রাথমিকভাবে বিস্ফোরণের ঘটনায় তদন্ত চলছে। তদন্ত শেষ হলে পুরো বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানানো যাবে।”
এ ঘটনায় বিস্ফোরিত বস্তুটি আসলে কী ধরনের এবং কে বা কারা সেটি আদালত চত্বরে রেখেছিল, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা বাহিনী।

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১২ আগস্ট ২০২৬

সম্পাদক : মাসুদ রানা
আপনার মতামত লিখুন