প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে নওগাঁর সাপাহারে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে উপজেলার ৪ নম্বর আইহাই ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে মধইল উচ্চ বিদ্যালয় মাঠে এ বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইহাই ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ইব্রাহিম হোসেন।
কর্মসূচির অংশ হিসেবে মধইল উচ্চ বিদ্যালয় মাঠসহ বিভিন্ন স্থানে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়। এ সময় নেতাকর্মীরা পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে বেশি করে গাছ লাগানোর আহ্বান জানান।
বক্তারা বলেন, বৃক্ষ আমাদের পরিবেশের অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান। পরিবেশের ভারসাম্য রক্ষা, বায়ুদূষণ কমানো, প্রাকৃতিক দুর্যোগের ক্ষতি মোকাবিলা এবং জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব কমাতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তাই শুধু কর্মসূচির মধ্যে সীমাবদ্ধ না থেকে রোপণ করা প্রতিটি গাছের নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণ নিশ্চিত করতে হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী (লাবু), সিনিয়র সহ-সভাপতি আব্দুর রহিম, সহ-সভাপতি মিজানুর রহমান শাহ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, অন্যতম সদস্য মোখলেছুর রহমান (মুকুল), আইহাই ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক লুৎফর রহমান, সাংগঠনিক সম্পাদক আরিফ হোসেনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
বৃক্ষরোপণ কর্মসূচিতে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের অংশগ্রহণে এলাকায় সবুজায়ন ও পরিবেশ সংরক্ষণে সচেতনতা তৈরির ওপরও গুরুত্ব দেওয়া হয়।

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১২ আগস্ট ২০২৬

সম্পাদক : মাসুদ রানা
আপনার মতামত লিখুন