Nagorik Somoy News

দেবীগঞ্জে মাদক ইভটিজিং ও সাইবার বুলিং প্রতিরোধে সচেতনতা সভা

ছবি : নাগরিক সময়

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার পামুলী ইউনিয়নে মাদক, বাল্যবিবাহ, ইভটিজিং, নারী ও শিশু নির্যাতন এবং সাইবার বুলিংসহ বিভিন্ন সামাজিক সমস্যা প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১১ আগস্ট) বিকেল ৪টায় পামুলী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ সভার আয়োজন করা হয়। সভায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নির্বাচনী ইশতেহার সম্পর্কে স্থানীয় জনগণকে অবহিত করার পাশাপাশি সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন পঞ্চগড় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোছাঃ শুকরিয়া পারভীন। বক্তব্যে তিনি এলাকার উন্নয়ন ও জনকল্যাণে প্রশাসনের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন। একই সঙ্গে মাদক, বাল্যবিবাহ, ইভটিজিং, নারী ও শিশু নির্যাতন এবং সাইবার বুলিংয়ের মতো সামাজিক অপরাধ প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি স্থানীয় জনগণকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

সভায় দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইন্দ্রজীৎ সাহা, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ বিন জিয়া, পামুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মণি ভূষণ রায়, ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল বাশার প্রধান, যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম, জাতীয়তাবাদী যুবদলের ইউনিয়ন আহ্বায়ক কবিরুল ইসলাম, সদস্য সচিব শাহিনুর রহমানসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি এবং ইউনিয়নের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, মাদক, বাল্যবিবাহ, নারী ও শিশু নির্যাতনসহ বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও স্থানীয় জনগণকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। সমাজের প্রতিটি স্তরে সচেতনতা বাড়ানোর মাধ্যমে এসব সমস্যা মোকাবিলায় কার্যকর ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করেন তারা।

সভায় এলাকার উন্নয়ন, জননিরাপত্তা, সামাজিক শৃঙ্খলা বজায় রাখা এবং বিভিন্ন সামাজিক সমস্যা প্রতিরোধে করণীয়সহ গুরুত্বপূর্ণ নানা বিষয়ে আলোচনা করা হয়।

আপনার মতামত লিখুন

Nagorik Somoy News

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

দেবীগঞ্জে মাদক ইভটিজিং ও সাইবার বুলিং প্রতিরোধে সচেতনতা সভা

প্রকাশের তারিখ : ১১ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক : মাসুদ রানা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x