Nagorik Somoy News

এসএসসিতে সাফল্য নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের সংবর্ধনা

ছবি : নাগরিক সময়

চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা ও মিষ্টিমুখ করানো হয়েছে।

মঙ্গলবার (১১ আগস্ট) দুপুর ১২টায় বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষার্থীদের সাফল্য উদ্‌যাপন উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীরা অংশ নেন।

বিদ্যালয় সূত্রে জানা যায়, চলতি বছর নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ২২৩ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ২০৮ জন কৃতকার্য হয়েছে। তাদের মধ্যে ৯২ জন জিপিএ-৫ পেয়েছে। বিদ্যালয়ের মোট পাসের হার ৯৩ দশমিক ২৭ শতাংশ।

অনুষ্ঠানে কৃতকার্য শিক্ষার্থীদের বিদ্যালয়ের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়। শিক্ষকরা শিক্ষার্থীদের এ সাফল্যের জন্য অভিনন্দন জানিয়ে ভবিষ্যৎ শিক্ষা জীবনে আরও ভালো ফলাফল অর্জনের পাশাপাশি তাদের সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেন।

পরে উত্তীর্ণ শিক্ষার্থীদের মিষ্টিমুখ করান বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোসাঃ রওশনয়ারা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. মাসুদ রানা, মো. শফিউল আজম, লিনস হাঁসদা, মোসাঃ শিরিন আকতার শিউলি এবং সহকারী শিক্ষক মো. আব্দুল হান্নান, মাহবুব আলম, মোসাঃ হিরা খাতুন, মো. জিয়াউর রহমানসহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-শিক্ষিকা।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোসাঃ রওশনয়ারা বলেন, শিক্ষার্থীদের এ সাফল্য শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টার ফল। ভবিষ্যতেও মানসম্মত শিক্ষা নিশ্চিত করা এবং ফলাফল আরও ভালো করতে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম জোরদার করা হবে।

Image

আপনার মতামত লিখুন

Nagorik Somoy News

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

এসএসসিতে সাফল্য নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের সংবর্ধনা

প্রকাশের তারিখ : ১১ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক : মাসুদ রানা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x