চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার স্বরূপনগর মহল্লায় সরকারি রাস্তা অবৈধ দখলমুক্ত করে জনসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করার দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা। পরে একই দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১১ আগস্ট) সকাল ১০টায় চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ‘স্বরূপনগর এলাকাবাসী’র ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে এলাকার শতাধিক নারী-পুরুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, নতুন বাস টার্মিনাল থেকে সিসিডিবি মোড় পর্যন্ত প্রায় ৩০ ফুট প্রশস্ত সরকারি রাস্তার বিভিন্ন অংশ দীর্ঘদিন ধরে অবৈধভাবে দখল করে স্থাপনা নির্মাণ করা হয়েছে। এতে স্থানীয়দের স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে। বিশেষ করে শিক্ষার্থী, রোগী ও জরুরি সেবার যানবাহনকে ভোগান্তিতে পড়তে হচ্ছে বলে অভিযোগ করেন তারা।
এলাকাবাসীর দাবি, স্বরূপনগর এলাকায় বীরশ্রেষ্ঠ শহীদ মহিউদ্দীন জাহাঙ্গীর সরকারি কলেজ, কারিগরি কলেজ, মোহর আলী উচ্চ বিদ্যালয় ও তাজকেরাতুন সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ একাধিক শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। এছাড়া পশ্চিম দিকে বাস টার্মিনাল ও উপজেলা পরিষদ এবং পূর্ব দিকে আনসার ক্যাম্প থাকায় সড়কটি স্থানীয়দের জন্য গুরুত্বপূর্ণ যোগাযোগপথ।
বক্তারা বলেন, রাস্তা দখলের কারণে জরুরি প্রয়োজনে অ্যাম্বুলেন্সসহ অন্যান্য যানবাহন চলাচলেও সমস্যার সৃষ্টি হচ্ছে। এর আগে সরকারি রাস্তা দখলমুক্ত করতে উচ্ছেদ কার্যক্রম শুরু হলেও বিভিন্ন কারণে তা বন্ধ হয়ে যায়। বর্তমানে পুনরায় উচ্ছেদ কার্যক্রম শুরু হয়েছে, তবে সেটিও বন্ধ করার জন্য বিভিন্নভাবে চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেন তারা।
এলাকাবাসী আরও অভিযোগ করেন, সরকারি রাস্তার জায়গা দখল করে থাকা অনেকের নিজস্ব বসতবাড়ি ও জমি রয়েছে। কেউ কেউ দখল করা সরকারি জায়গা অন্যের কাছে হস্তান্তর কিংবা ভাড়া দিয়েছেন বলেও দাবি করেন তারা।
মানববন্ধন থেকে সরকারি রাস্তা দখলের বিষয়টি তদন্ত করে অবৈধ স্থাপনা উচ্ছেদের মাধ্যমে দ্রুত সড়কটি দখলমুক্ত করার দাবি জানানো হয়। পাশাপাশি জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করার আহ্বান জানান বক্তারা।
দাবি বাস্তবায়ন না হলে পরবর্তীতে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারিও দেন তারা।
মানববন্ধনে বক্তব্য দেন আব্দুর রাকিব, মো. আফজাল হোসেন, মো. ওমর ফয়সাল, মো. আবুল কাসেম, মো. সোহেল রানা, মো. শহিদুল ইসলাম ও মাসুদুর রহমান সেলিম। পরে স্বরূপনগর এলাকাবাসীর পক্ষ থেকে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেওয়া হয়।
স্মারকলিপিতে সরকারি রাস্তা দখলের অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া এবং অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবি জানানো হয়েছে।

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১১ আগস্ট ২০২৬

সম্পাদক : মাসুদ রানা
আপনার মতামত লিখুন