ঠাকুরগাঁওয়ের ভূল্লী থানা এলাকায় অভিযান চালিয়ে সাইবার সুরক্ষা আইনে দায়ের করা মামলার এজাহারনামীয় আসামি মো. হেলাল মিয়াকে (৪০) গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
মঙ্গলবার (১১ আগস্ট) সকালে ডিবি পুলিশের একটি দল ভূল্লী থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে।
পুলিশ সূত্রে জানা যায়, ডিবিতে তদন্তাধীন সাইবার সুরক্ষা আইনের মামলায় হেলাল মিয়া এজাহারে ২ নম্বর আসামি। তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ভূল্লী থানার কচুবাড়ি (হাটপাড়া) এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই এলাকার মো. আব্দুল জলিলের ছেলে।
ডিবি পুলিশের দাবি, হেলাল মিয়া ক্যাসিনো ব্যবসার পাশাপাশি মাদক ব্যবসার সঙ্গেও জড়িত। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পাঁচটি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। এছাড়া বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে তার সম্পৃক্ততার অভিযোগ রয়েছে বলেও দাবি পুলিশের।
পুলিশ আরও জানায়, হেলাল মিয়ার কর্মকাণ্ডের কারণে স্থানীয় পরিবেশে নেতিবাচক প্রভাব পড়ছে বলে অভিযোগ রয়েছে।
গ্রেপ্তারের পর তাকে সংশ্লিষ্ট মামলায় আইনগত প্রক্রিয়ার আওতায় নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১১ আগস্ট ২০২৬

সম্পাদক : মাসুদ রানা
আপনার মতামত লিখুন