Nagorik Somoy News

কালিহাতীতে মন্দিরের জমি নিয়ে বিরোধ নারীসহ তিনজনকে মারধরের অভিযোগ

ছবি : নাগরিক সময়

টাঙ্গাইলের কালিহাতীতে দুর্গামন্দিরের জায়গা নিয়ে বিরোধের জেরে হামলা, মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় বিউটি রানী ঘোষ (৪৮) নামে এক নারী কালিহাতী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

সোমবার (১০ আগস্ট) দুপুর আনুমানিক ১২টা ৩৫ মিনিটের দিকে উপজেলার ঝগড়মান ঘোষপাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, ঝগড়মান এলাকার বাসিন্দা বিউটি রানী ঘোষের সঙ্গে একই এলাকার কয়েকজনের দীর্ঘদিন ধরে দুর্গামন্দিরের জায়গা নিয়ে বিরোধ চলে আসছে। বিষয়টি নিয়ে একাধিকবার আপস-মীমাংসার উদ্যোগ নেওয়া হলেও কোনো সমাধান হয়নি বলে অভিযোগকারীর দাবি। এ বিষয়ে এর আগেও থানায় অভিযোগ, পৌরসভায় নোটিশ এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দেওয়া হয়েছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়।

বিউটি রানী ঘোষের অভিযোগ, সোমবার কালিহাতী ভূমি অফিসের একজন নায়েব ঘটনাস্থল পরিদর্শনে গেলে সেখানে অভিযুক্তরা তাদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে তারা অকথ্য ভাষায় গালাগাল করেন এবং তাকে ও তার সঙ্গে থাকা বিদ্যুৎ ঘোষ ও মনজয় ঘোষকে কিল-ঘুষি ও লাথি মারেন। এতে তাদের শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলা ও জখম হয় বলে অভিযোগে দাবি করা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়, আশপাশের লোকজন এগিয়ে আসায় হামলাকারীরা বড় ধরনের ক্ষতি করতে পারেনি। এ সময় অভিযুক্তরা আইনের আশ্রয় নিলে তাদের মেরে লাশ গুম করে ফেলার হুমকি দিয়েছেন বলেও অভিযোগ করেন বিউটি রানী ঘোষ।

এদিকে স্থানীয় এলাকাবাসীর দাবি, দুর্গামন্দিরের মূল ঘরের সামনে থাকা ঘরটি সরিয়ে দেওয়া হলে মন্দিরের সামনে পর্যাপ্ত জায়গা তৈরি হবে এবং সেখানে পূজার আয়োজন করা সম্ভব হবে। মন্দিরের জায়গা নিয়ে দীর্ঘদিনের বিরোধ নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে বিষয়টি সরেজমিনে তদন্ত করে স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন তারা।

অভিযোগে নিরঞ্জন চন্দ্র ঘোষ, লিপি রানী ঘোষ, হৃদয় চন্দ্র ঘোষ, আর্পিতা রানী ঘোষ, সীমা রানী ঘোষ, শিল্পী রানী ঘোষ, তারামণি রানী ঘোষ ও প্রতিশ চন্দ্র ঘোষসহ আটজনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া পরিমল চন্দ্র ঘোষ ও ঠান্ডু চন্দ্র ঘোষের পরামর্শে হামলা করা হয়েছে বলেও অভিযোগে উল্লেখ রয়েছে।

বিউটি রানী ঘোষ ঘটনার সুষ্ঠু তদন্ত করে দুর্গামন্দিরের জায়গা-সংক্রান্ত বিষয়টি বিবেচনায় নিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কালিহাতী থানার অফিসার ইনচার্জের কাছে আবেদন জানিয়েছেন।

তবে অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। অভিযোগের সত্যতা যাচাই ও ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত প্রয়োজন বলে মনে করছেন স্থানীয়রা।

আপনার মতামত লিখুন

Nagorik Somoy News

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

কালিহাতীতে মন্দিরের জমি নিয়ে বিরোধ নারীসহ তিনজনকে মারধরের অভিযোগ

প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক : মাসুদ রানা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x