Nagorik Somoy News

চরফ্যাশনে পুকুর থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার এলাকায় চাঞ্চল্য

ছবি : নাগরিক সময়

ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানার চর মানিকা ইউনিয়নের চর কচ্ছপিয়া বাজারসংলগ্ন একটি পুকুর থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার সকালে চর কচ্ছপিয়া বাজারের পশ্চিম পাশে ২ নম্বর ওয়ার্ডের একটি পুকুরে মরদেহটি ভাসতে দেখেন স্থানীয়রা। পরে বিষয়টি দক্ষিণ আইচা থানা পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

স্থানীয় সূত্রে জানা গেছে, পুকুরটি দক্ষিণ আইচা থানা কৃষক দলের সাধারণ সম্পাদক মো. ছলেমান ফরাজীর বাড়ির। তবে উদ্ধার হওয়া ব্যক্তির পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

পুলিশ জানিয়েছে, মরদেহ উদ্ধারের পর প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। কীভাবে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

দক্ষিণ আইচা থানা পুলিশ আরও জানায়, নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। পাশাপাশি মৃত্যুর প্রকৃত কারণ জানতে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া ও তদন্ত অব্যাহত রয়েছে।

পুকুর থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধারের ঘটনায় স্থানীয় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

আপনার মতামত লিখুন

Nagorik Somoy News

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

চরফ্যাশনে পুকুর থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার এলাকায় চাঞ্চল্য

প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক : মাসুদ রানা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x