Nagorik Somoy News

নওগাঁর সাপাহারে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

ছবি : নাগরিক সময়

নওগাঁর সাপাহারে মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের জমজমাট ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। উত্তেজনাপূর্ণ এ খেলায় দিঘীরহাট একাদশ চ্যাম্পিয়ন এবং আই হাই একাদশ রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করেছে।

সোমবার (১০ আগস্ট) বিকেল ৪টায় উপজেলার পাতাড়ি ফাজিল মাদ্রাসা মাঠে পাতাড়ি ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

ফাইনাল খেলাকে ঘিরে সকাল থেকেই মাঠ ও আশপাশের এলাকায় ক্রীড়াপ্রেমী দর্শকদের উপস্থিতি বাড়তে থাকে। বিকেলে খেলা শুরু হলে দুই দলের খেলোয়াড়দের দুর্দান্ত নৈপুণ্যে পুরো মাঠজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। দর্শকদের করতালি, উচ্ছ্বাস ও উৎসাহ-উদ্দীপনায় জমে ওঠে ফাইনালের লড়াই।

খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান এমপি। এতে সভাপতিত্ব করেন পাতাড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি আনিসুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন পাতাড়ি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ।

এ সময় উপস্থিত ছিলেন সাপাহার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোমানা রিয়াজ, সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী (বেনু), সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী (লাবু), সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সদস্য মোকলেসুর রহমান (মুকুল)সহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

আয়োজকরা জানান, তরুণ সমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করা, মাদক ও বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রাখা এবং স্থানীয় পর্যায়ে ক্রীড়াঙ্গনকে আরও সমৃদ্ধ করার লক্ষ্যেই এ ধরনের আয়োজন করা হয়েছে।

ফাইনাল খেলাকে ঘিরে পাতাড়ি ফাজিল মাদ্রাসা মাঠে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের ব্যাপক উপস্থিতি দেখা যায়। দর্শকদের করতালি ও উচ্ছ্বাসের মধ্য দিয়ে জমকালো আয়োজনের সমাপ্তি ঘটে।

আপনার মতামত লিখুন

Nagorik Somoy News

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

নওগাঁর সাপাহারে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক : মাসুদ রানা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x