ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ আগস্ট) আয়োজিত এ সম্মেলনে সংগঠনকে আরও শক্তিশালী, সুসংগঠিত ও তৃণমূল পর্যায়ে সক্রিয় করার ওপর গুরুত্বারোপ করেন নেতৃবৃন্দ।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. মাসুদুল ইসলাম মুন্না। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কামরুজ্জামান কামু।
ঠাকুরগাঁও সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. বুলেট সম্মেলনের উদ্বোধন করেন। শুভেচ্ছা বক্তব্য দেন সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মো. মামুনুর রশিদ মিল্টন।
সম্মেলনে সভাপতিত্ব করেন কাইয়ুম ইসলাম। এ সময় গড়েয়া ইউনিয়ন ও ঠাকুরগাঁও সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, তৃণমূল পর্যায়ে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পাশাপাশি সাংগঠনিক শৃঙ্খলা বজায় রেখে দলীয় কার্যক্রমকে আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন তারা।
সম্মেলনে নেতৃবৃন্দ সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম, সাংগঠনিক শক্তি বৃদ্ধি এবং স্থানীয় পর্যায়ে নেতাকর্মীদের আরও সক্রিয় করার বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা দেন।

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬

সম্পাদক : মাসুদ রানা
আপনার মতামত লিখুন