Nagorik Somoy News

নওগাঁ জেলার সাপাহারে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে এমপির মতবিনিময়

ছবি : নাগরিক সময়

নওগাঁর সাপাহারে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণ এবং বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের লক্ষ্যে উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে স্থানীয় সংসদ সদস্যের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১০ আগস্ট) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে সাপাহার উপজেলা প্রাথমিক শিক্ষা পরিবারের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাপাহার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোমানা রিয়াজ ও জেলা শিক্ষা অফিসার সায়েদুল ইসলাম। সভায় সভাপতিত্ব করেন বাদ দমদমা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাকারিয়া আলম।

এ সময় উপস্থিত ছিলেন সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান, উপজেলা শিক্ষা অফিসার ওহেদুল্লাহ প্রামানিক, উপজেলা বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী (বেনু), সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী (লাবু), সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, সাবেক যুগ্ম আহ্বায়ক মোকলেছুর রহমান মুকুলসহ উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

মতবিনিময় সভায় উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা অংশগ্রহণ করেন। সভায় মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করা, বিদ্যালয়ে শিক্ষার সুষ্ঠু পরিবেশ তৈরি, শিক্ষার্থীদের পাঠদানে আরও কার্যকর ভূমিকা পালন এবং প্রাথমিক শিক্ষার সার্বিক মানোন্নয়নসহ বিভিন্ন বিষয়ে আলোচনা ও মতবিনিময় করা হয়।

বক্তারা বলেন, প্রাথমিক শিক্ষার ভিত্তি যত শক্তিশালী হবে, দেশের শিক্ষাব্যবস্থাও তত বেশি সমৃদ্ধ হবে। এজন্য শিক্ষকদের আন্তরিকতা, দায়িত্বশীলতা ও শিক্ষার্থীবান্ধব পাঠদান নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

এর আগে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের খেলাধুলায় উৎসাহিত করতে বিভিন্ন ধরনের ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।

আপনার মতামত লিখুন

Nagorik Somoy News

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

নওগাঁ জেলার সাপাহারে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে এমপির মতবিনিময়

প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক : মাসুদ রানা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x