Nagorik Somoy News

বলড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচন করতে চান মৃধা গোলাম রসূল শাহিন

চেয়ারম্যান পদপ্রার্থী মৃধা মোঃ গোলাম রসূল (শাহিন)

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার আসন্ন বলড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মৃধা মোঃ গোলাম রসূল (শাহিন) স্থানীয় বাসিন্দাদের কাছে দোয়া, সমর্থন ও সকলের সহযোগিতা কামনা করেছেন।

তিনি বলেন, নির্বাচিত হলে বলড়া ইউনিয়নকে সুসংঠিত করে একটি আধুনিক, নিরাপদ, মাদকমুক্ত ও দুর্নীতিমুক্ত ইউনিয়নে পরিণত করতে কাজ করে বলড়া ইউনিয়নকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন। শিক্ষা, সড়ক উন্নয়ন, কর্মসংস্থান, স্বচ্ছতা ও জনসেবাকে অগ্রাধিকার দিয়ে জনগণের প্রত্যাশা পূরণে তিনি কাজ করতে চান।

মৃধা মোঃ গোলাম রসূল (শাহিন) দাবি করেন, বিগত সরকারের আমলে তিনি রাজনৈতিক কারণে গ্রেফতার ও নানাবিধ নির্যাতনের শিকার হয়েছেন।

পাশাপাশি দীর্ঘদিন সাধারণ মানুষের পাশে থেকে সামাজিক ও জনসেবামূলক কর্মকাণ্ডে অংশ নেওয়ায় বর্তমানে তিনি ব্যাপক জনসমর্থন পাচ্ছেন।

তিনি আরও বলেন, দলীয় রাজনীতির পাশাপাশি শিক্ষা, সামাজিক উন্নয়ন, ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন এবং মানুষের সুখ-দুঃখে পাশে থাকার চেষ্টা করেছেন। এসব কর্মকাণ্ডের কারণে তৃণমূল পর্যায়ে তিনি পরিচিতি ও গ্রহণযোগ্যতা অর্জন করেছেন।

স্থানীয়দের একটি অংশের মতে, মৃধা মোঃ গোলাম রসূল (শাহিন) এর সাংগঠনিক দক্ষতা ও জনসম্পৃক্ততার কারণে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় শক্ত অবস্থানে রয়েছেন। তবে এ বিষয়ে নির্বাচন-সংশ্লিষ্ট কোনো সরকারি বা স্বাধীন জরিপের তথ্য পাওয়া যায়নি।

ইতিমধ্যে তিনি রাজনীতির পাশাপাশি এলাকার উন্নয়ন,শিক্ষা,সামাজিক কার্যক্রম ও মানুষের সুখ-দুঃখে পাশে থাকার কারণে বিশেষ করে তরুনদের কাছে ও মা বোনদের ভালোবাসা এবং সমর্থন পাচ্ছেন।

রাজনৈতিক সূত্রে জানা যায়,তিনি সরকারি দেবেন্দ্র বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক ছাত্রদল নেতা। জেলা যুবদলের সাবেক সাবেক সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক এবং সাবেক উপজেলা বিএনপির সহ - সাংগঠনিক সম্পাদক হিসেবে ছিলেন। 

চেয়ারম্যান পদপ্রার্থী মৃধা মোঃ গোলাম রসূল (শাহিন) বলেন "জনগণের সমর্থন পেলে বলড়া ইউনিয়নকে একটি আধুনিক ও মডেল ইউনিয়নে রূপান্তর করার অংগীকার নিয়ে সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করার আশা ব্যাক্ত করেন। 

তিনি বলড়া ইউনিয়নের সর্বস্তরের মানুষের কাছে দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেছেন।

আপনার মতামত লিখুন

Nagorik Somoy News

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

বলড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচন করতে চান মৃধা গোলাম রসূল শাহিন

প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক : মাসুদ রানা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x