ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া ইউনিয়নের পুরাতন গড়েয়া বাজারে সরকারি জায়গায় অবৈধভাবে দোকানঘর নির্মাণের অভিযোগ উঠেছে গোল্ডেন সাহেব নামে এক ব্যক্তির বিরুদ্ধে। কয়েক মাস আগে প্রশাসনের হস্তক্ষেপে নির্মাণকাজ বন্ধ করা হলেও সম্প্রতি সেখানে আবারও কাজ শুরু হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের।
স্থানীয় সূত্রে জানা যায়, পুরাতন গড়েয়া বাজারের সরকারি জায়গায় কয়েক মাস আগে দোকানঘর নির্মাণের কাজ শুরু করেন গোল্ডেন সাহেব। বিষয়টি প্রশাসনের নজরে এলে সহকারী কমিশনার (ভূমি) ঘটনাস্থলে গিয়ে নির্মাণকাজ বন্ধ করে দেন।
তবে স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের নির্দেশে কাজ বন্ধ থাকার পরও সম্প্রতি একই স্থানে ফের দোকানঘর নির্মাণের কাজ শুরু হয়েছে। এতে সরকারি জায়গায় বন্ধ করে দেওয়া নির্মাণকাজ কীভাবে পুনরায় শুরু হলো, তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।
স্থানীয়রা বলছেন, সরকারি জায়গায় স্থাপনা নির্মাণের অভিযোগটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা প্রয়োজন। পাশাপাশি প্রশাসনের নির্দেশে বন্ধ থাকা কাজ কার অনুমতি বা নির্দেশে আবার শুরু হয়েছে, সেটিও খতিয়ে দেখার দাবি জানিয়েছেন তারা।
এ বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তির বক্তব্য এবং প্রশাসনের আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া গেলে তা পরবর্তী প্রতিবেদনে তুলে ধরা হবে।

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬

সম্পাদক : মাসুদ রানা
আপনার মতামত লিখুন