Nagorik Somoy News

সৌদিতে অগ্নিকাণ্ডে আত্রাইয়ের ১১ প্রবাসীর মৃত্যু মরদেহ ফেরাতে চলছে উদ্যোগ

সৌদি আরবের রাজধানী রিয়াদে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত বাংলাদেশি প্রবাসীদের মধ্যে নওগাঁর আত্রাই উপজেলার ১১ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত হওয়া গেছে। নিহতদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশ দূতাবাস, জেলা ও উপজেলা প্রশাসন এবং সংশ্লিষ্টদের সমন্বয়ে কার্যক্রম চলছে।

আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান জানিয়েছেন, সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে আত্রাই উপজেলার এখন পর্যন্ত ১১ জনের তথ্য পাওয়া গেছে। নিহতদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে দূতাবাস, সংসদ সদস্য ও জেলা প্রশাসনের সহযোগিতায় প্রয়োজনীয় কার্যক্রম চালানো হচ্ছে।

উপজেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, নিহত ১১ জন আত্রাই উপজেলার বিভিন্ন ইউনিয়নের বাসিন্দা। তাদের মধ্যে বিশা ইউনিয়নের ৪ জন, শাহাগোলা ইউনিয়নের ১ জন, কালিকাপুর ইউনিয়নের ৪ জন এবং পাঁচুপুর ইউনিয়নের ২ জন রয়েছেন।

একসঙ্গে আত্রাই উপজেলার ১১ প্রবাসীর মৃত্যুর মর্মান্তিক খবরে পুরো উপজেলায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে এলাকার পরিবেশ। প্রিয়জনকে হারিয়ে শোকে কাতর পরিবারগুলো এখন অপেক্ষায় রয়েছে তাদের স্বজনদের মরদেহ দেশে ফেরার।

নিহতদের পরিচয় ও ঠিকানা যাচাই, স্বজনদের সঙ্গে যোগাযোগ এবং মরদেহ দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়ায় উপজেলা প্রশাসন, জেলা প্রশাসন, সংসদ সদস্য ও বাংলাদেশ দূতাবাস সমন্বিতভাবে কাজ করছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

নিহত ১১ প্রবাসী হলেন—

১. মো. মজিদুল সরদার মজিদ।

২. মো. সাগর আলী।

৩. মো. সোহেল রানা।

৪. মো. হাসিবুল হাসান।

৫. মো. ফরিদ।

৬. মো. রুবেল প্রামাণিক।

৭. মো. কলিমুদ্দীন।

৮. মো. মোহন আলী।

৯. মো. সুমন।

১০. মিনহাজ প্রামাণিক।

১১. মোহা. জালাল সরদার।

আপনার মতামত লিখুন

Nagorik Somoy News

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

সৌদিতে অগ্নিকাণ্ডে আত্রাইয়ের ১১ প্রবাসীর মৃত্যু মরদেহ ফেরাতে চলছে উদ্যোগ

প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক : মাসুদ রানা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x