Nagorik Somoy News

বাড়িতে রাখা ককটেল বিস্ফোরণে চাঁপাইনবাবগঞ্জে চাঞ্চল্য

ছবি : নাগরিক সময়

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের চাকপাড়া (গিধনীপাড়া) এলাকায় একটি বাড়িতে মজুদ থাকা ককটেল বিস্ফোরণের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তবে বিস্ফোরণে এখন পর্যন্ত কোনো হতাহত বা প্রাণহানির খবর পাওয়া যায়নি।

শনিবার (৮ আগস্ট) রাত আনুমানিক সাড়ে ৭টার দিকে চাকপাড়া এলাকার ইমদাদুল হক, পিতা সোলেমানের বাড়িতে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, বাড়িতে রাখা একটি ককটেল হঠাৎ বিস্ফোরিত হলে বিকট শব্দে আশপাশের লোকজনের মধ্যে আতঙ্ক তৈরি হয়। বিস্ফোরণের পর ঘটনাস্থলে লোকজন জড়ো হলে বিষয়টি প্রশাসনকে জানানো হয়।

খবর পেয়ে সংশ্লিষ্ট প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। একই সঙ্গে বাড়িতে আরও কোনো বিস্ফোরকজাতীয় বস্তু মজুদ রয়েছে কি না, তা খতিয়ে দেখে উদ্ধারের কার্যক্রম চালানো হয়।

প্রাথমিকভাবে বিস্ফোরণে কোনো ব্যক্তি আহত হওয়ার তথ্য পাওয়া যায়নি। তবে বাড়িতে ককটেল কীভাবে এলো, কারা সেখানে এগুলো মজুদ করেছিল এবং বিস্ফোরণের পেছনে কী কারণ রয়েছে—এসব বিষয় নিয়ে তদন্ত শুরু হয়েছে।

এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ইনচার্জ একরামুল হোসাইন জানান, ঘটনাটি সম্পর্কে তথ্য যাচাই করা হচ্ছে। তদন্তের পর প্রকৃত ঘটনা জানা যাবে। ঘটনার সঙ্গে কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে জনবসতিপূর্ণ এলাকায় বিস্ফোরকজাতীয় বস্তু মজুদের ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

আপনার মতামত লিখুন

Nagorik Somoy News

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

বাড়িতে রাখা ককটেল বিস্ফোরণে চাঁপাইনবাবগঞ্জে চাঞ্চল্য

প্রকাশের তারিখ : ০৯ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক : মাসুদ রানা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x