Nagorik Somoy News

সাতমেরা সীমান্তে ভারতীয় নাগরিক আটক বিএসএফের হাতে বাংলাদেশি বৃদ্ধ

ছবি : নাগরিক সময়

পঞ্চগড় সদর উপজেলার সাতমেরা সীমান্তে কাঁটাতার পেরিয়ে বাংলাদেশে প্রবেশের পর এক ভারতীয় নাগরিককে আটক করেছেন স্থানীয়রা। একই সময়ে বিএসএফের হাতে থাকা এক বাংলাদেশি বৃদ্ধকে নিয়ে সীমান্ত এলাকায় উত্তেজনা দেখা দিয়েছে।

শনিবার (৮ আগস্ট) সকালে সীমান্তের কাঁটাতারের বেড়া অতিক্রম করে বাংলাদেশ অংশে প্রবেশ করলে স্থানীয়রা ওই ব্যক্তিকে আটক করে বিরাজোত এলাকায় নিয়ে যান। আটক ব্যক্তি ভারতের জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ থানার চাউলহাটি তশনপাড়া এলাকার বাসিন্দা দীপঙ্কর গোপ (৩৫)।

স্থানীয়দের দাবি, দীপঙ্কর একটি চা-বাগানে কাজ করার সময় ভুলবশত সীমান্তের কাঁটাতার পার হয়ে বাংলাদেশে প্রবেশ করেন। পরে স্থানীয়রা তাকে আটক করে সংশ্লিষ্টদের বিষয়টি জানান।

এর আগে গত বুধবার সাতমেরা ইউনিয়নের বিরাজোত এলাকার বাসিন্দা তমিজ উদ্দীন (৭৮) গরু খুঁজতে সীমান্তের কাছে গেলে বিএসএফ তাকে ধরে নিয়ে যায় বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়।

তমিজ উদ্দীনের ছেলে আজাহার জানান, তার বাবা বয়স্ক এবং কানে কম শোনেন। তিনি ঠিকমতো হাঁটতেও পারেন না। বাবাকে ফেরত না পাওয়া পর্যন্ত আটক ভারতীয় নাগরিককে হস্তান্তর না করার দাবি জানিয়েছেন তিনি।

এ ঘটনায় সীমান্ত এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়েছে। আটক ভারতীয় নাগরিক দীপঙ্কর গোপ এবং বিএসএফের হাতে থাকা বাংলাদেশি বৃদ্ধ তমিজ উদ্দীনের বিষয়টি নিয়ে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে সমাধানের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানা গেছে।

তবে এ বিষয়ে বিজিবির পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

আপনার মতামত লিখুন

Nagorik Somoy News

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

সাতমেরা সীমান্তে ভারতীয় নাগরিক আটক বিএসএফের হাতে বাংলাদেশি বৃদ্ধ

প্রকাশের তারিখ : ০৮ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক : মাসুদ রানা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x