সাংবাদিকদের পেশাগত অধিকার, নিরাপত্তা ও ঐক্য আরও জোরদারের লক্ষ্যে কক্সবাজারের সীমান্ত উপজেলা টেকনাফে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)-এর ২১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।
শনিবার (৮ আগস্ট) বিকেলে টেকনাফে বিএমএসএফের কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় নতুন এ কমিটি ঘোষণা করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেকনাফের প্রবীণ সাংবাদিক ও টেকনাফ প্রেসক্লাবের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য হাফেজ মুহাম্মদ কাশেম। সভায় সভাপতিত্ব করেন জসিম উদ্দিন টিপু এবং সঞ্চালনা করেন সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক আরাফাত সানী।
সভায় প্রধান অতিথির বক্তব্যে হাফেজ মুহাম্মদ কাশেম বলেন, বর্তমান সময়ে সাংবাদিকতা নানা চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে। সত্য ও ন্যায়ের পক্ষে সংবাদ প্রকাশ করতে গিয়ে অনেক সাংবাদিককে হামলা, হয়রানি ও নির্যাতনের শিকার হতে হচ্ছে। সাংবাদিকদের মধ্যে ঐক্যের অভাব থাকায় বিভিন্নভাবে হয়রানির সুযোগ তৈরি হচ্ছে বলেও তিনি মন্তব্য করেন।
তিনি বলেন, জনগণের পক্ষে সাংবাদিকদের অবস্থান সবসময় ছিল এবং ভবিষ্যতেও থাকবে। নির্যাতিত ও অসহায় মানুষের পক্ষে সাংবাদিকদের কলম আরও শক্তিশালী ভূমিকা রাখবে। সাংবাদিকদের সংকটের সময়ে বিএমএসএফের কেন্দ্রীয় ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফরের বিভিন্ন কার্যক্রমের প্রশংসা করেন তিনি।
হাফেজ মুহাম্মদ কাশেম আরও বলেন, দেশের বিভিন্ন প্রান্তে নির্যাতনের শিকার সাংবাদিকদের পাশে দাঁড়াতে বিএমএসএফ কাজ করে যাচ্ছে। টেকনাফের মতো সীমান্তবর্তী গুরুত্বপূর্ণ উপজেলায় সাংবাদিকদের পেশাগত স্বার্থ ও নিরাপত্তা নিশ্চিতে সংগঠনটির কার্যক্রম আরও শক্তিশালী করা প্রয়োজন।
সভায় কেন্দ্রীয় কমিটির নির্দেশনা ও সুপারিশের আলোকে টেকনাফ উপজেলা শাখার ২১ সদস্যের কমিটি ঘোষণা করা হয়।
নতুন কমিটিতে প্রধান উপদেষ্টা করা হয়েছে হাফেজ মুহাম্মদ কাশেমকে। উপদেষ্টা হিসেবে রয়েছেন আশেকুল্লাহ ফারুকী।
সভাপতি নির্বাচিত হয়েছেন জসিম উদ্দিন টিপু। সিনিয়র সহসভাপতি শামসুল আলম শারেক এবং সহসভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মিজানুর রহমান মিজান ও আনোয়ার হোসাইন।
সাধারণ সম্পাদক হয়েছেন আরাফাত সানী। যুগ্ম সাধারণ সম্পাদক পদে রয়েছেন মোহাম্মদ নোমান অরুপ, আজিজ উল্লাহ ও মোহাম্মদ তোফায়েল।
সাংগঠনিক সম্পাদক ছৈয়দুল আমিন চৌধুরী এবং সহসাংগঠনিক সম্পাদক মুহাম্মদ শহিদুল্লাহ। প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন আব্দুল্লাহ আল সম্রাট।
এ ছাড়া আইসিটি সম্পাদক আব্দুল আজিজ, দপ্তর সম্পাদক সাদ্দাম হোসাইন, সহদপ্তর সম্পাদক জুবায়রুল ইসলাম জুয়েল, কোষাধ্যক্ষ এম এ হাসান, ধর্ম বিষয়ক সম্পাদক আবদুর রহমান ইবনে আমিন এবং নির্বাহী সদস্য হিসেবে মুহাম্মদ শেখ রাসেল দায়িত্ব পেয়েছেন।
কমিটির সদস্য হিসেবে রয়েছেন আবসার কবির আকাশ, ফরিদুল আলম ও শফিকুল ইসলাম জিসান।
সভায় বক্তারা বলেন, টেকনাফের সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, পেশাগত সৌহার্দ্য ও ঐক্য আরও জোরদার করা প্রয়োজন। পাশাপাশি সাংবাদিক নির্যাতন, হয়রানি ও পেশাগত প্রতিবন্ধকতার বিরুদ্ধে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।
নবগঠিত কমিটির নেতারা সাংবাদিকদের পেশাগত মর্যাদা রক্ষা, অধিকার প্রতিষ্ঠা এবং নির্যাতনের শিকার সাংবাদিকদের পাশে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করেন। একই সঙ্গে টেকনাফের স্থানীয় সাংবাদিকদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা আরও বাড়ানোর কথাও জানান তারা।
অনুষ্ঠানের শুরুতে টেকনাফ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি প্রয়াত আলহাজ্ব মুহাম্মদ ছৈয়দ হোসাইনের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি প্রবীণ সাংবাদিক হাফেজ মুহাম্মদ কাশেম।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, বিএমএসএফের টেকনাফ উপজেলা শাখা ভবিষ্যতে সাংবাদিকদের পেশাগত স্বার্থ সংরক্ষণ এবং স্থানীয় সাংবাদিকদের ঐক্য ও কল্যাণে কার্যকর ভূমিকা রাখবে।

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ আগস্ট ২০২৬

সম্পাদক : মাসুদ রানা
আপনার মতামত লিখুন