Nagorik Somoy News

শিবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ১৫০ বোতল নেশাজাতীয় সিরাপ উদ্ধার আটক ১

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে রাতভর পৃথক দুটি অভিযান চালিয়ে ১৫০ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় একজনকে আটক করা হয়েছে।

বিজিবি জানায়, ৭ আগস্ট দিবাগত রাত থেকে ৮ আগস্ট ভোররাত পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে ৫৯ বিজিবির সোনামসজিদ ও আজমতপুর বিওপির বিশেষ টহল দল পৃথক অভিযান দুটি পরিচালনা করে।

প্রথম অভিযানে সোনামসজিদ বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ১৮৪/৪-এস থেকে প্রায় দুই কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে শাহবাজপুর ইউনিয়নের কয়লাবাড়ী গ্রামের নতুন ট্রাক টার্মিনাল এলাকায় অভিযান চালায়। এ সময় ৬৮ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপসহ মো. রাজিব আলী (২৯) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। আটক রাজিব শিবগঞ্জ উপজেলার কামালপুর গ্রামের মো. আজিজুল হকের ছেলে।

অপরদিকে, আজমতপুর বিওপির বিশেষ টহল দল সীমান্ত পিলার ১৮১/৩-এস থেকে প্রায় ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে আজমতপুর গ্রামের একটি আমবাগানে অভিযান চালায়। সেখানে মালিকবিহীন অবস্থায় আরও ৮২ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ করা হয়।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, আটক ব্যক্তি ও জব্দ করা নেশাজাতীয় সিরাপের বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলছে।

মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী অভিযানের বিষয়টি নিশ্চিত করে বলেন, দেশের যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষায় বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। মাদক ও সব ধরনের চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Image

আপনার মতামত লিখুন

Nagorik Somoy News

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

শিবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ১৫০ বোতল নেশাজাতীয় সিরাপ উদ্ধার আটক ১

প্রকাশের তারিখ : ০৮ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক : মাসুদ রানা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x