Nagorik Somoy News

পোরশার পুরইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এমপি মোস্তাফিজুর রহমানকে উষ্ণ সংবর্ধনা

ছবি : নাগরিক সময়

নওগাঁর পোরশা উপজেলার পুরইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে স্থানীয় সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমানকে উষ্ণ সংবর্ধনা দেওয়া হয়েছে।

শনিবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান। এ সময় তিনি ভালো কাজের জন্য অর্থের চেয়ে আন্তরিকতাকে বেশি গুরুত্ব দেওয়ার আহ্বান জানান।

বক্তব্যে সংসদ সদস্য বলেন, “ভালো কাজ করতে টাকা লাগে না; আন্তরিকতাই যথেষ্ট।” তিনি বলেন, ছোট শিশুদের স্নেহ-ভালোবাসা দেওয়া, গাছ লাগানোসহ সমাজের কল্যাণে এমন অনেক কাজ রয়েছে, যা অর্থ ছাড়াই করা সম্ভব। এসব মানবিক ও সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব বলেও তিনি মন্তব্য করেন।

তিনি সমাজের সর্বস্তরের মানুষকে নিজ নিজ অবস্থান থেকে মানবিক ও সামাজিক ভালো কাজে এগিয়ে আসার আহ্বান জানান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোতাহার হোসেন সুফি শাহ্ চৌধুরী, সাবেক সিনিয়র সহ-সভাপতি তৌফিক শাহ্ চৌধুরী, সিনিয়র জয়েন্ট সেক্রেটারি শাকিল যাবেদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক রফিকুল ইসলাম গামা, উপজেলা যুবদল নেতা মো. ইকবাল হোসেন শাহ্।

এ ছাড়া বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সুধীজন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

Nagorik Somoy News

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

পোরশার পুরইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এমপি মোস্তাফিজুর রহমানকে উষ্ণ সংবর্ধনা

প্রকাশের তারিখ : ০৮ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক : মাসুদ রানা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x