Nagorik Somoy News

আত্রাইয়ে ১৫০ ফুটবলারের অংশগ্রহণে সুপার কাপের আসর লক্ষ্য মাদকমুক্ত সমাজ

ছবি : নাগরিক সময়

মাদকমুক্ত সমাজ গঠন এবং তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি উৎসাহিত করার প্রত্যয়ে নওগাঁর আত্রাইয়ে শুরু হয়েছে আত্রাই উপজেলা সুপার কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬। উপজেলার প্রায় ৪০টি গ্রামের ১৫০ জন ফুটবলারকে নিয়ে গঠিত ৭টি দলের অংশগ্রহণে আহসানগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে শুরু হয়েছে জমজমাট এ ফুটবল আসর।

টুর্নামেন্টের উদ্বোধন করেন আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামান। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৩ নম্বর আহসানগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শেখ মো. মঞ্জুরুল আলম।

এ সময় আত্রাই উপজেলার সাবেক ফুটবলার, শিক্ষক, সমাজসেবক, ব্যবসায়ী, রাজনৈতিক ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

উদ্বোধনী বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, “তরুণ প্রজন্মকে মাদক ও বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। এ ধরনের আয়োজন তরুণদের মাঠমুখী করার পাশাপাশি তাদের মধ্যে শৃঙ্খলা, ভ্রাতৃত্ববোধ ও নেতৃত্বের গুণ তৈরি করে। আত্রাইয়ে নিয়মিত খেলাধুলার এমন আয়োজন অব্যাহত থাকবে—এটাই আমাদের প্রত্যাশা।”

টুর্নামেন্টের মূল স্লোগান—

“খেলবো মাঠে, গড়বো দেশ, মাদক হবে নিরুদ্দেশ।”

আয়োজক জাতআমরুল যুব উন্নয়ন পরিষদ সূত্রে জানা যায়, উপজেলার প্রায় ৪০টি গ্রামের ১৫০ জন ফুটবল খেলোয়াড়কে নিয়ে ৭টি দল গঠন করা হয়েছে। দলগুলোকে দুটি গ্রুপে ভাগ করে অনুষ্ঠিত হচ্ছে গ্রুপ পর্বের খেলা। প্রতিটি গ্রুপের পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল সেমিফাইনালে খেলার সুযোগ পাবে।

উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় রেনেসাস ওভারসিস ও সেভেন স্টার ডায়াগনস্টিক সেন্টার। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে ২-১ গোলে সেভেন স্টার ডায়াগনস্টিক সেন্টারকে পরাজিত করে জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করে রেনেসাস ওভারসিস।

টুর্নামেন্টে অংশ নেওয়া অন্য দলগুলো হলো— ভাই ভাই ফুটবল একাদশ, টাইগার ক্লাব, দীঘা ব্লু স্টার, ইউনাইটেড আত্রাই ও ইসলামী ল্যাব আত্রাই।

আয়োজকরা জানান, এটি শুধু একটি ফুটবল টুর্নামেন্ট নয়; তরুণদের মাঠে ফিরিয়ে আনা, মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখা এবং খেলাধুলার মাধ্যমে সুস্থ, সুন্দর ও মানবিক সমাজ গড়ে তোলাই এ আয়োজনের মূল লক্ষ্য।

আহসানগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে চলমান এ টুর্নামেন্টকে ঘিরে স্থানীয় ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। প্রতিটি ম্যাচ উপভোগ করতে মাঠে ভিড় করছেন বিভিন্ন বয়সী দর্শকরা।

আপনার মতামত লিখুন

Nagorik Somoy News

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

আত্রাইয়ে ১৫০ ফুটবলারের অংশগ্রহণে সুপার কাপের আসর লক্ষ্য মাদকমুক্ত সমাজ

প্রকাশের তারিখ : ০৮ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক : মাসুদ রানা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x