নওগাঁ শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে এবং অপরাধ দমনে আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে শহরের অলিগলি থেকে শুরু করে গুরুত্বপূর্ণ মোড়, সড়ক ও জনবহুল এলাকায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিসমৃদ্ধ অত্যাধুনিক সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। এসব ক্যামেরায় ধারণ করা প্রতিটি দৃশ্য সার্বক্ষণিকভাবে জেলা পুলিশ কন্ট্রোল রুম থেকে পর্যবেক্ষণ করা হচ্ছে।
পুলিশ সূত্রে জানা গেছে, এআই প্রযুক্তিনির্ভর এই ক্যামেরাগুলো শুধু ভিডিও ধারণই করে না, বরং সন্দেহজনক ব্যক্তি, অপরাধমূলক কর্মকাণ্ড কিংবা অস্বাভাবিক চলাচল শনাক্ত করতে সক্ষম। কোনো স্থানে অপরাধী বা সন্দেহভাজন ব্যক্তির উপস্থিতি শনাক্ত হলেই কৃত্রিম বুদ্ধিমত্তা মুহূর্তের মধ্যে জেলা পুলিশ প্রশাসনের কাছে সতর্কবার্তা পাঠিয়ে দেয়। ফলে ঘটনাস্থলে দ্রুত পুলিশ পৌঁছে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারছে।
নওগাঁ শহরের প্রাণকেন্দ্র মুক্তির মোড়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক, প্রবেশপথ, বাজার এলাকা ও ব্যস্ততম মোড়গুলো এখন এই প্রযুক্তির আওতায় এসেছে। প্রতিদিন হাজার হাজার যানবাহন ও মানুষের চলাচল এখন নিবিড় নজরদারির মধ্যে রয়েছে। শহরের বিভিন্ন বৈদ্যুতিক খুঁটির মাঝামাঝি স্থানে ৪ থেকে ৬টি করে ক্যামেরা বসানো হয়েছে, যা বিভিন্ন দিক থেকে একযোগে পর্যবেক্ষণ করতে সক্ষম।
জেলা পুলিশ জানিয়েছে, আধুনিক এআই প্রযুক্তির মাধ্যমে কোনো অপরাধ সংঘটিত হলে ঘটনাস্থলের ছবি ও ভিডিও ফুটেজ দ্রুত সংগ্রহ করা সম্ভব হচ্ছে। একই সঙ্গে অপরাধী শনাক্ত, গতিবিধি বিশ্লেষণ এবং প্রমাণ সংরক্ষণে এই প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ফলে তদন্ত কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর হচ্ছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মতে, এআই প্রযুক্তিনির্ভর এই স্মার্ট নজরদারি ব্যবস্থা চালুর ফলে শহরে অপরাধ প্রবণতা কমবে, অপরাধীদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তার করা সহজ হবে এবং সাধারণ মানুষের নিরাপত্তা আরও জোরদার হবে। প্রযুক্তিনির্ভর এই উদ্যোগ নওগাঁ শহরকে একটি আধুনিক, নিরাপদ ও স্মার্ট নগরী হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ আগস্ট ২০২৬

সম্পাদক : মাসুদ রানা
আপনার মতামত লিখুন