Nagorik Somoy News

আদমদীঘি–আবাদপুকুর সড়কের বেহাল দশা দ্রুত সংস্কারের দাবি

আদমদীঘি–আবাদপুকুর সড়ক ছবি : নাগরিক সময়

নওগাঁর রানীনগর উপজেলার আদমদীঘি–আবাদপুকুর সড়কের বিভিন্ন স্থানে দীর্ঘদিন ধরে বেহাল অবস্থা বিরাজ করছে। সড়জুড়ে অসংখ্য খানাখন্দ ও ভাঙাচোরা অংশের কারণে প্রতিদিন চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে পথচারী, যাত্রী ও যানবাহন চালকদের।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে সড়কটির সংস্কার না হওয়ায় প্রতিনিয়ত দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। বিশেষ করে বর্ষাকালে খানাখন্দে পানি জমে থাকায় ক্ষতিগ্রস্ত অংশগুলো বোঝা যায় না, ফলে মোটরসাইকেল, অটোরিকশা, ভ্যানসহ বিভিন্ন যানবাহন চলাচলে মারাত্মক সমস্যা সৃষ্টি হচ্ছে।

এটি রানীনগর উপজেলার গুরুত্বপূর্ণ একটি সড়ক। প্রতিদিন শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ী, চাকরিজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এই সড়ক ব্যবহার করেন। কিন্তু দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় যাতায়াতে সময় ও ব্যয় দুটোই বেড়ে গেছে।

স্থানীয় বাসিন্দারা দ্রুত সড়কটি সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। তাদের দাবি, জনদুর্ভোগ লাঘব এবং নিরাপদ যোগাযোগ নিশ্চিত করতে দ্রুত সংস্কারকাজ শুরু করা হোক।

আপনার মতামত লিখুন

Nagorik Somoy News

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

আদমদীঘি–আবাদপুকুর সড়কের বেহাল দশা দ্রুত সংস্কারের দাবি

প্রকাশের তারিখ : ০৭ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক : মাসুদ রানা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x