নওগাঁ জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, মাদক নির্মূল এবং অপরাধ দমনে জেলা পুলিশ সুপারের নির্দেশনায় মহাদেবপুর থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অভিযোগে মোট ১৩ জনকে গ্রেপ্তার করেছে।
থানা সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় পরিচালিত অভিযানে ৯০ লিটার চোলাই মদ তৈরির উপকরণ (জাওয়া) উদ্ধার করা হয়। একই সঙ্গে একজন নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। এছাড়া আদালতের পরোয়ানাভুক্ত (ওয়ারেন্টভুক্ত) ৭ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
অভিযানের অংশ হিসেবে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ৫ জন মাদকসেবীকেও গ্রেপ্তার করা হয়। পরে গ্রেপ্তারকৃত সকল আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে পুলিশি প্রহরায় আদালতে পাঠানো হয়েছে।
জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক, সন্ত্রাস, চুরি, ছিনতাইসহ সব ধরনের অপরাধ দমনে পুলিশ সুপারের নির্দেশনায় জেলার প্রতিটি থানায় নিয়মিত বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
পুলিশ আরও জানায়, মহাদেবপুর থানার এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। মাদকমুক্ত ও অপরাধমুক্ত সমাজ গঠনে সাধারণ মানুষের সহযোগিতা কামনা করেছে পুলিশ।

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ আগস্ট ২০২৬

সম্পাদক : মাসুদ রানা
আপনার মতামত লিখুন