নওগাঁর নিয়ামতপুর উপজেলায় জমির মালিকানা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে দুই নারীসহ পাঁচজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (০৬ আগস্ট) সকাল প্রায় ১১টার দিকে উপজেলার সদর ইউনিয়নের গুড়িহারী শালবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন— আদমপুর গ্রামের নবীর আলী (৬৫), গুড়িহারী শালবাড়ী গ্রামের আতিকুর রহমান (৪০), তাঁর স্ত্রী খাদিজা খাতুন (৩৫), আব্দুল জলিল (৬০) এবং নূরশাদী ইয়াসমিন (৩২)।
স্থানীয় সূত্র ও অভিযোগে জানা যায়, আতিকুর রহমানের বাড়ির পাশের প্রায় সাত বিঘা জমির মালিকানা নিয়ে দীর্ঘদিন ধরে একই গ্রামের আব্দুল জলিলের সঙ্গে বিরোধ চলে আসছিল। বৃহস্পতিবার সকালে ওই জমিতে আব্দুল জলিল, রিয়াদ আলী, জয়নাল আবেদিন, নূরশাদী, রেহেনা বেগম ও নমির উদ্দিন গাছের চারা রোপণ করছিলেন বলে অভিযোগ ওঠে। এ সময় আতিকুর রহমান বাধা দিলে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়।
একপর্যায়ে বিরোধ সংঘর্ষে রূপ নিলে উভয় পক্ষ লাঠি, কোদাল, লোহার রড ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে দুই নারীসহ পাঁচজন আহত হন।
আহতদের নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে গুরুতর আহত আব্দুল জলিল ও নূরশাদী ইয়াসমিনকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ বিষয়ে নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, এক পক্ষের লিখিত অভিযোগ পেয়েছে পুলিশ। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ আগস্ট ২০২৬

সম্পাদক : মাসুদ রানা
আপনার মতামত লিখুন