বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে কেরানীগঞ্জ উপজেলা পরিষদের সভাকক্ষে এই বিশেষ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. উমর ফারুক।
সভায় দক্ষিণ কেরানীগঞ্জ ও কেরানীগঞ্জ মডেল থানার সহকারী কমিশনার (ভূমি), বর্জ্য ব্যবস্থাপনার সঙ্গে সংশ্লিষ্ট দায়িত্বশীল ব্যক্তি, পাঁচ ইউনিয়নের পরিচ্ছন্নতা কার্যক্রমের প্রতিনিধি, পরিচ্ছন্নতা কর্মীদের নেতৃবৃন্দ এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
শাক্তা, কালিন্দি, জিনজিরা, আগানগর ও শুভাঢ্যা ইউনিয়নের আবাসিক এলাকা এবং শিল্প প্রতিষ্ঠানের বর্জ্য অপসারণ, নির্ধারিত স্থানে বর্জ্য ফেলা, পরিবেশ দূষণ রোধ, পরিচ্ছন্নতা কার্যক্রমের মানোন্নয়ন ও জনসচেতনতা বৃদ্ধির বিষয়ে সভায় বিস্তারিত আলোচনা করা হয়।
এসময় বর্জ্য ব্যবস্থাপনার বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিত করে বাস্তবসম্মত সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।
সভাপতির বক্তব্যে ইউএনও মো. উমর ফারুক বলেন, পরিচ্ছন্ন ও বাসযোগ্য কেরানীগঞ্জ গড়ে তুলতে সরকারি প্রতিষ্ঠান, স্থানীয় জনপ্রতিনিধি, শিল্পপ্রতিষ্ঠান, পরিচ্ছন্নতা কর্মী এবং সাধারণ জনগণকে একসঙ্গে কাজ করতে হবে। বর্জ্য ব্যবস্থাপনায় কোনো ধরনের অবহেলা বরদাশত করা হবে না বলেও তিনি সতর্ক করেন।
পরিবেশ রক্ষা ও পরিচ্ছন্ন কেরানীগঞ্জ গড়ে তুলতে সংশ্লিষ্ট সবার সমন্বিত উদ্যোগই এখন সময়ের দাবি।

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ আগস্ট ২০২৬

সম্পাদক : মাসুদ রানা
আপনার মতামত লিখুন