Nagorik Somoy News

১০ দফা দাবিতে পঞ্চগড়ে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি

ছবি : নাগরিক সময়

গ্যাস সংকট নিরসন, লোডশেডিং বন্ধ, বিদ্যুতের মূল্যবৃদ্ধি প্রত্যাহার এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণসহ ১০ দফা দাবিতে পঞ্চগড়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ১১ দলীয় ঐক্য।

বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে জেলা জামায়াতের কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। পরে মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

সেখানে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে ১০ দফা দাবি দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান নেতৃবৃন্দ।

সমাবেশে জেলা বায়তুল মাল সেক্রেটারি মনিরুল ইসলাম, বোদা উপজেলা কর্মপরিষদ সদস্য সফিউল্লাহ সুফি, পঞ্চগড় পৌর জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট নাসির উদ্দিন, জেলা তালবিয়াত সেক্রেটারি শাহীদ আল ইসলাম, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আবুল বাশার বসুনিয়া, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) সভাপতি শাহরিয়ার আলম বিপ্লব, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) পঞ্চগড়ের সাংগঠনিক সম্পাদক শিশির আসাদ এবং খেলাফত মজলিসের হাফেজ মীর মোর্শেদ তুহিনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

১০ দফা দাবির মধ্যে রয়েছে—গ্যাস সংকট নিরসনে কার্যকর ও সময়বদ্ধ কর্মপরিকল্পনা গ্রহণ, দেশব্যাপী লোডশেডিং বন্ধ করে নিরবচ্ছিন্ন ও মানসম্মত বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা এবং বিদ্যুতের অযৌক্তিক মূল্যবৃদ্ধি প্রত্যাহার।

এ ছাড়া অতিরিক্ত ও ভুতুড়ে বিদ্যুৎ বিল তদন্ত করে সংশোধন, ক্ষতিগ্রস্ত গ্রাহকদের প্রতিকার নিশ্চিত করা এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে বাজার তদারকি জোরদারের দাবি জানানো হয়। একই সঙ্গে মজুতদারি, সিন্ডিকেট, কালোবাজারি ও বাজার কারসাজির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়।

জ্বালানি ও বিদ্যুৎ খাতে দুর্নীতি, অপচয় ও অনিয়মের নিরপেক্ষ তদন্ত করে দায়ীদের বিচারের আওতায় আনা, নিম্ন আয়ের ও মধ্যবিত্ত পরিবারের জন্য বিশেষ সহায়তা কর্মসূচি গ্রহণ এবং সামাজিক নিরাপত্তা বেষ্টনী সম্প্রসারণের দাবিও তুলে ধরা হয়।

পাশাপাশি জনগণের অর্থে পরিচালিত সেবা খাতে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসন নিশ্চিত করা এবং দেশের অর্থনৈতিক ও জনজীবনের সংকট মোকাবিলায় রাজনৈতিক দল, অর্থনীতিবিদ, ব্যবসায়ী প্রতিনিধি ও নাগরিক সমাজের অংশগ্রহণে জাতীয় সংলাপের উদ্যোগ নেওয়ার দাবি জানানো হয়।

বিক্ষোভ ও সমাবেশ শেষে ১০ দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানিয়ে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেন ১১ দলীয় ঐক্যের নেতৃবৃন্দ।

এ সময় পঞ্চগড়ের বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন থেকে আসা দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

Nagorik Somoy News

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

১০ দফা দাবিতে পঞ্চগড়ে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি

প্রকাশের তারিখ : ০৬ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক : মাসুদ রানা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x