Nagorik Somoy News

মান্দায় সবুজায়ন উদ্যোগ বিভিন্ন প্রতিষ্ঠানে বিতরণ করা হলো ফলজ-বনজ ও ঔষধি গাছের চারা

ছবি : নাগরিক সময়

নওগাঁর মান্দা উপজেলায় বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি)-এর অর্থায়নে বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় উপজেলার ১৪টি ইউনিয়ন পরিষদ, সরকারি দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান এবং গণমাধ্যমকর্মীদের মাঝে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আখতার জাহান সাথী-এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় সংসদ সদস্য ডাঃ ইকরামুল বারী টিপু।

অনুষ্ঠানে বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ে তুলতে ব্যাপক বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। এ কর্মসূচির মাধ্যমে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ সাধারণ মানুষের মধ্যে বৃক্ষরোপণের সচেতনতা আরও বৃদ্ধি পাবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

আপনার মতামত লিখুন

Nagorik Somoy News

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

মান্দায় সবুজায়ন উদ্যোগ বিভিন্ন প্রতিষ্ঠানে বিতরণ করা হলো ফলজ-বনজ ও ঔষধি গাছের চারা

প্রকাশের তারিখ : ০৬ আগস্ট ২০২৬

featured Image

নওগাঁর মান্দা উপজেলায় বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি)-এর অর্থায়নে বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় উপজেলার ১৪টি ইউনিয়ন পরিষদ, সরকারি দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান এবং গণমাধ্যমকর্মীদের মাঝে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আখতার জাহান সাথী-এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় সংসদ সদস্য ডাঃ ইকরামুল বারী টিপু।

অনুষ্ঠানে বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ে তুলতে ব্যাপক বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। এ কর্মসূচির মাধ্যমে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ সাধারণ মানুষের মধ্যে বৃক্ষরোপণের সচেতনতা আরও বৃদ্ধি পাবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

Nagorik Somoy News

সম্পাদক : মাসুদ রানা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x