Nagorik Somoy News

ষড়যন্ত্রের শিকার'— জেলা প্রশাসনের কর্মকর্তা মোহাম্মদ নাজির কামরুল ইসলামের বিরুদ্ধে মিথ্যা অভিযোগের প্রতিবাদ

মোহাম্মদ কামরুল ইসলাম ছবি : নাগরিক সময়

নারায়ণগঞ্জ প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ, কামরুল ইসলামের বিরুদ্ধে প্রকাশিত ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত ও মিথ্যা সংবাদের তীব্র প্রতিবাদ। সম্প্রতি কিছু স্থানীয় ও অনলাইন সংবাদমাধ্যমে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের নেজারত শাখার সহকারী প্রশাসনিক কর্মকর্তা, মোহাম্মদ কামরুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, ক্ষমতার অপব্যবহার এবং রাজনৈতিক সংশ্লিষ্টতা এনে যে প্রতিবেদন প্রকাশ করা হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন, কাল্পনিক এবং উদ্দেশ্যপ্রণোদিত।

উক্ত সংবাদের প্রতিবাদে নিম্নোক্ত স্পষ্টীকরণ প্রদান করা হলো:

১. রাজনৈতিক তকমা ও ভিত্তিহীন অভিযোগ: প্রতিবেদনে মোহাম্মদ কামরুল ইসলামকে নির্দিষ্ট একটি রাজনৈতিক দলের দোসর হিসেবে চিত্রায়িত করার অপচেষ্টা চালানো হয়েছে, যা সম্পূর্ণ মিথ্যা। একজন সরকারি কর্মকর্তা হিসেবে তিনি সর্বদাই কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত না থেকে সরকারি কর্মচারী আচরণবিধি মেনে নিরপেক্ষভাবে তার দায়িত্ব পালন করে আসছেন।

২. দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহার: নেজারত শাখার অর্থ লেনদেন এবং দাপ্তরিক কার্যাবলী সরকারি বিধিবিধান ও হিসাবরক্ষণ কার্যালয়ের নিবিড় নিরীক্ষার মাধ্যমে পরিচালিত হয়। এখানে এককভাবে কারও দুর্নীতি করা বা ক্ষমতার অপব্যবহার করার কোনো সুযোগ নেই। ব্যক্তিস্বার্থ হাসিলে ব্যর্থ হয়ে একটি স্বার্থান্বেষী মহল তাঁর বিরুদ্ধে এই ধরনের মিথ্যা ও বানোয়াট অভিযোগ আনয়ন করেছে।

৩. প্রশাসনিক স্বচ্ছতা: কার্যালয়ের সেবার মান ও স্বচ্ছতা বৃদ্ধি পাওয়ায় যেসব অবৈধ সুবিধাভোগী সুবিধা আদায় করতে পারছে না, তারাই তাঁর ভাবমূর্তি ক্ষুণ্ন করতে এই ধরনের কুৎসা রটাচ্ছে।

আমরা উক্ত মিথ্যা, বিভ্রান্তিকর এবং মানহানিকর সংবাদের তীব্র প্রতিবাদ জানাচ্ছি। একই সাথে সংবাদমাধ্যমগুলোকে সঠিক তথ্য যাচাই-বাছাই না করে এই ধরনের উদ্দেশ্যপ্রণোদিত খবর প্রকাশ করা থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হচ্ছে। ভবিষ্যতে এ ধরনের বানোয়াট তথ্য প্রচার করা হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার মতামত লিখুন

Nagorik Somoy News

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

ষড়যন্ত্রের শিকার'— জেলা প্রশাসনের কর্মকর্তা মোহাম্মদ নাজির কামরুল ইসলামের বিরুদ্ধে মিথ্যা অভিযোগের প্রতিবাদ

প্রকাশের তারিখ : ০৬ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক : মাসুদ রানা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x