মাদারীপুরের ডাসার উপজেলায় একটি কুটির শিল্প কারখানায় কেমিক্যালের ড্রাম খোলার সময় বিস্ফোরণে নজরুল ইসলাম শরীফ (১৩) নামে এক শিশু শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার (৫ আগস্ট) সকালে উপজেলার গোপালপুর ইউনিয়নের পান্না খন্দকারের মিলের একটি কক্ষে পরিচালিত কাঠের তৈরি কুটির শিল্প কারখানায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নজরুল উপজেলার পশ্চিম বনগ্রামের হানিফ শরীফের ছেলে এবং মেদাকুল মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিল।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে কারখানায় কাজ করার সময় একটি কেমিক্যালের ড্রামের মুখ খুলতেই বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে নজরুলের শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত লাগে এবং আগুনে তার দুই পা দগ্ধ হয়। পরে সহকর্মী ও স্থানীয়রা তাকে দ্রুত কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের মা হ্যাপি বেগম জানান, স্কুল বন্ধ থাকলে মাঝে-মধ্যে ছেলে কারখানায় কাজ করত। প্রায় এক মাস ধরে সে সেখানে কাজ করছিল। বুধবার সকালে কাজে গিয়েই দুর্ঘটনার শিকার হয়ে তার মৃত্যু হয়।
ঘটনার পর পুলিশ জানায়, কেমিক্যালের ড্রামটি কীভাবে বিস্ফোরিত হয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে।
ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান মাহমুদ বলেন, কারখানায় কাজ করার সময় ড্রাম বিস্ফোরণে আহত হয়ে নজরুল ইসলাম শরীফ নামে এক শিশু শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় কারখানার মালিক রবিউল ইসলামও আহত হয়েছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ আগস্ট ২০২৬

সম্পাদক : মাসুদ রানা
আপনার মতামত লিখুন