Nagorik Somoy News

পুলিশ অ্যাসোসিয়েশনের নাম ভাঙিয়ে অননুমোদিত কাজের অভিযোগ

বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের নাম ও ভুয়া পদবি ব্যবহার করে ‘স্বঘোষিত ও অননুমোদিত কমিটি’র মাধ্যমে বিভ্রান্তিকর ও শৃঙ্খলাবিরোধী কার্যক্রম পরিচালনা করার বিরুদ্ধে মারাত্মক অভিযোগ উঠেছে।

বুধবার (৫ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে অ্যাসোসিয়েশনের সভাপতি কামরুল হাসান তালুকদার ও সাধারণ সম্পাদক মনিরুল হক ডাবলু এ অভিযোগ তোলেন।

নিজেরাই অ্যাসোসিয়েশনের একমাত্র ‘গঠনতান্ত্রিকভাবে নির্বাচিত ও স্বীকৃত কমিটি’ দাবি করে বিবৃতিতে বলা হয়—পুলিশ পরিদর্শক আলমগীর জাহান, ইমাউল হক, শফিকুল ইসলাম রাজা ও মো. হাসানুজ্জামানসহ তাদের বেশ কয়েকজন সহযোগী অবৈধভাবে ভুয়া পরিচয় ব্যবহার করছেন। তারা অ্যাসোসিয়েশনের অফিশিয়াল নাম ও পদবি ব্যবহার করে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো, ব্যক্তিস্বার্থ উদ্ধার এবং পুলিশ বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা চালাচ্ছেন।

 বিবৃতিতে অভিযোগ করা হয়, এই চক্রটি সংগঠনের পরিচয় দিয়ে বিভিন্ন ব্যক্তি ও সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্টদের সাথে যোগাযোগ রাখছে। এতে বাহিনীর অভ্যন্তরীণ গুরুত্বপূর্ণ তথ্য পাচার এবং গোপনীয়তা লঙ্ঘনের ঝুঁকি তৈরি হচ্ছে।

 অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বলা হয়, এদের এ ধরনের অপকর্মের পেছনে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগকে পুনর্বাসিত করার অপচেষ্টা রয়েছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।

 এ জাতীয় ভুয়া কার্যক্রম পুলিশ বাহিনীর ভেতরের পারস্পরিক আস্থা ও প্রাতিষ্ঠানিক স্থিতিশীলতা বিনষ্ট করার সামিল।

বিবৃতিতে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়, বর্তমান বৈধ কমিটি ছাড়া অন্য কারও সংগঠনের নাম, অফিসিয়াল প্যাড বা পদবি ব্যবহারের কোনো আইনগত এখতিয়ার নেই। অভিযুক্তদের বিরুদ্ধে নিরপেক্ষ তদন্ত পরিচালনা করে আইনানুগ ও দৃষ্টান্তমূলক বিভাগীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।

আপনার মতামত লিখুন

Nagorik Somoy News

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

পুলিশ অ্যাসোসিয়েশনের নাম ভাঙিয়ে অননুমোদিত কাজের অভিযোগ

প্রকাশের তারিখ : ০৫ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক : মাসুদ রানা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x