Nagorik Somoy News

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে সিংড়ায় জামায়াতের মিছিল‌ সমাবেশ

ছবি : নাগরিক সময়

নাটোরের সিংড়ায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ‘জুলাই সনদ’ বাস্তবায়ন এবং বৈষম্যবিরোধী আন্দোলনে সংঘটিত গণহত্যার বিচারের দাবিতে গণমিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বুধবার (৫ আগস্ট) বিকেল ৫টায় নাটোর-বগুড়া মহাসড়কের সিংড়া বাসস্ট্যান্ড এলাকায় সিংড়া উপজেলা ও পৌর জামায়াতের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

কর্মসূচির শুরুতে বাসস্ট্যান্ড এলাকা থেকে একটি গণমিছিল বের করা হয়। মিছিলটি নাটোর-বগুড়া মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

উপজেলা জামায়াতের আমির অধ্যাপক আ ব ম আমানুল্লাহর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন জেলা কর্মপরিষদ সদস্য আফসার আলী মাস্টার, উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক এন্তাজ আলী, পৌর জামায়াতের আমির প্রভাষক সাদরুল উলা, পৌর জামায়াতের নায়েবে আমির মাওলানা মো. আলী আকবর, পৌর জামায়াতের সেক্রেটারি মো. মিজানুর রহমান এবং পৌর জামায়াতের সহকারী সেক্রেটারি মো. আব্দুল মন্নাফসহ অন্যান্য নেতারা।

সমাবেশে বক্তারা বলেন, ছাত্র-জনতার রক্তের বিনিময়ে অর্জিত পরিবর্তনের সুফল নিশ্চিত করতে এবং বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়তে ‘জুলাই সনদ’-এর দাবিগুলো অবিলম্বে বাস্তবায়ন করতে হবে।

তারা আরও বলেন, কোনো ধরনের জুলুম ও স্বৈরাচারী শাসন আর মেনে নেওয়া হবে না। দেশের সার্বিক রাজনৈতিক ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় বাংলাদেশ জামায়াতে ইসলামী জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে সোচ্চার ভূমিকা পালন করে যাবে।মিছিল ও সমাবেশ শেষে জুলাই গণঅভ্যুত্থানে নিহত সকল শহীদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

Image

আপনার মতামত লিখুন

Nagorik Somoy News

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে সিংড়ায় জামায়াতের মিছিল‌ সমাবেশ

প্রকাশের তারিখ : ০৫ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক : মাসুদ রানা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x