Nagorik Somoy News

পার্বতীপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

দিনাজপুরের পার্বতীপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ পালন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ আগস্ট) সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ আলোচনা সভার আয়োজন করা হয়। 

‎‎পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব আরাফাত আমান আজিজ এর সভাপতিত্বে এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: মিরাজুল ইসলাম এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-৫ আসনের সংসদ সদস্য জনাব এ জেড এম রেজওয়ানুল হক।

‎‎আলোচনা সভায় জুলাই গণঅভ্যুত্থানের তাৎপর্য, গণতন্ত্র, নাগরিক অধিকার, সুশাসন প্রতিষ্ঠা এবং দেশের উন্নয়নে তরুণ প্রজন্মের ভূমিকা নিয়ে বক্তব্য দেন অতিথিরা। বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

‎‎এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মাহমুদ হোসাইন রাজু, পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ আঃ ওয়াদুদ, সমাজসেবা কর্মকর্তা তাপস রায়, উপজেলা কৃষি কর্মকর্তা রাজিব হুসাইন, যুব উন্নয়ন কর্মকর্তা আনিসুর রহমান সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

Nagorik Somoy News

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

পার্বতীপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ০৫ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক : মাসুদ রানা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x