Nagorik Somoy News

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে সিংড়ার ২১০ প্রাথমিক বিদ্যালয়ে নানা আয়োজন

ছবি : নাগরিক সময়

নাটোরের সিংড়ায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে উপজেলার ২১০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের অংশগ্রহণে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি এবং আলোচনা সভার আয়োজন করা হয়।

বুধবার (৫ আগস্ট) সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে এসব কর্মসূচি পালিত হয়। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশাপাশি উপজেলা প্রশাসন নিয়ন্ত্রিত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান ‘সিংড়া বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ’ এবং উপজেলার প্রায় ৪০টি কিন্ডারগার্টেন (কেজি) স্কুলেও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।

সরেজমিনে উপজেলার প্রত্যন্ত এলাকা ২ নং ডাহিয়া ইউনিয়নের আয়েশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুপুর ১২টায় গিয়ে দেখা যায়, শিক্ষার্থীরা আনন্দঘন পরিবেশে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা শেষে কবিতা আবৃত্তিতে অংশ নিচ্ছে।

অনুষ্ঠান সম্পর্কে আয়েশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিপালী খাতুন বলেন, “জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ও ইতিহাস কোমলমতি শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দিতেই এই আয়োজন। এর মাধ্যমে নতুন প্রজন্ম আমাদের জাতীয় ইতিহাসের গুরুত্বপূর্ণ এই অধ্যায় সম্পর্কে জানার পাশাপাশি তাদের সৃজনশীল প্রতিভা বিকাশের সুযোগ পাচ্ছে। ছোটদের এমন স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ সত্যিই প্রশংসনীয়।”

কর্মসূচি শেষে নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। দিবসটি ঘিরে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে দিনভর উৎসবমুখর ও প্রাণবন্ত পরিবেশ লক্ষ্য করা গেছে।

Image

আপনার মতামত লিখুন

Nagorik Somoy News

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে সিংড়ার ২১০ প্রাথমিক বিদ্যালয়ে নানা আয়োজন

প্রকাশের তারিখ : ০৫ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক : মাসুদ রানা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x