Nagorik Somoy News

কম দামের স্মার্টফোনের ফাঁদে ক্রেতারা নারায়ণগঞ্জে চোরাই মোবাইল বাণিজ্যের অভিযোগ

ছবি : নাগরিক সময়

নারায়ণগঞ্জ চাষাড়া, ফতুল্লা, চিটাগংরোড, সাইনবোর্ড, সোনারগাঁও, কাঁচপুর বাসস্ট্যান্ডে জামির খান কমপ্লেক্সের সামনে অনেকদিন যাবত,বেপরোয়া হয়ে চলছে চোরাই মোবাইল কেনাবেচার এক বিশাল চক্র। কম দামে ফ্ল্যাগশিপ ও আকর্ষণীয় ব্র্যান্ডের স্মার্টফোন পাওয়ার লোভে এসব ফোন কিনে চরম বিপদে পড়ছেন সাধারণ ক্রেতারা।

চোর ও ছিনতাইকারী চক্রের সদস্যরা চুরি করা মোবাইলের (আই, এম, ই, আই) নম্বর পরিবর্তন করে বাজারে পুনরায় বিক্রি করছে। বিশেষ ডিভাইস ও ফ্ল্যাশিং সফটওয়্যারের মাধ্যমে মাত্র কয়েক মিনিটে বদলে ফেলে আইএমইআই নাম্বার।

আশঙ্কাজনক হারে বেড়েছে চোরাই মোবাইল ফোন কেনাবেচার অবৈধ কারবার। অসাধু চক্রের ছত্রছায়ায় প্রকাশ্যে ও গোপনে এসব চোরাই হ্যান্ডসেট হাতবদল হওয়ায় সাধারণ মানুষ যেমন নিরাপত্তাহীনতায় ভুগছেন, তেমনি চুরি ও ছিনতাইয়ের ঘটনাও দিন দিন বৃদ্ধি পাচ্ছে। 

এ অবস্থা থেকে পরিত্রাণ পেতে এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নিতে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাদের দ্রুত হস্তক্ষেপের আবেদন জানিয়েছেন ক্ষতিগ্রস্ত এলাকাবাসী।

আপনার মতামত লিখুন

Nagorik Somoy News

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

কম দামের স্মার্টফোনের ফাঁদে ক্রেতারা নারায়ণগঞ্জে চোরাই মোবাইল বাণিজ্যের অভিযোগ

প্রকাশের তারিখ : ০৫ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক : মাসুদ রানা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x