Nagorik Somoy News

সিংড়ায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা ও দোয়া

ছবি : নাগরিক সময়

নাটোরের সিংড়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৫ আগস্ট) বেলা ১১টায় উপজেলা প্রশাসনের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত।

আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আনজুম নিশাত, সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শাহাদত হোসেন এবং উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা তাশফিকুর রহমান।

রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য দেন উপজেলা বিএনপির সদস্যসচিব অধ্যাপক শারফুল ইসলাম বুলবুল, পৌর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন সাখা এবং উপজেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ও ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক মিলন হোসেন মাস্টার। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গও উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের বীর শহীদ ও আন্দোলনকারীদের আত্মত্যাগ এ দেশের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁদের সাহসিকতা ও অধিকার আদায়ের লড়াই ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।অনুষ্ঠানে স্থানীয় গণমাধ্যমকর্মী, জুলাই যোদ্ধা, জুলাই শহীদ পরিবারের সদস্য এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।আলোচনা সভা শেষে জুলাই গণঅভ্যুত্থানের সব বীর শহীদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

Image

আপনার মতামত লিখুন

Nagorik Somoy News

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

সিংড়ায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা ও দোয়া

প্রকাশের তারিখ : ০৫ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক : মাসুদ রানা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x