Nagorik Somoy News

বকশীবাজারে পুলিশের ব্যারিকেড আলিয়া মাদ্রাসার হলে প্রবেশে বাধা শিক্ষার্থীদের

ছবি : সংগৃহীত

রাজধানীর বকশীবাজারে সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার আল্লামা কাশগরী (রহ.) হলে প্রবেশকে কেন্দ্র করে চরম উত্তেজনা সৃষ্টি হয়েছে। ছাত্রশিবিরের নেতা–কর্মী ও সাধারণ শিক্ষার্থীরা হলে ঢোকার চেষ্টা করলেও বকশীবাজার মোড়ে ব্যারিকেড দিয়ে পথ আটকে দিয়েছে পুলিশ। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের অজুহাতে কাউকেই ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না।

বুধবার (৫ আগস্ট) বেলা ১১টা থেকে বকশীবাজার মোড়ে পুলিশের এই কড়া অবস্থান ও ব্যারিকেড দেখা যায়।

ছাত্রদল-শিবির সংঘর্ষ: গত মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে ঢাকা আলিয়া মাদ্রাসার হলের রুম দখলকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ হয়।

যুবদল নেতার নেতৃত্বে হল দখল: প্রত্যক্ষদর্শী ও শিবির নেতাদের অভিযোগ, ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম নয়নের নেতৃত্বে আলিয়া মাদ্রাসার হলে প্রবেশ করে ছাত্রদল। তারা শিবিরের দখলে থাকা কক্ষগুলোতে ভাঙচুর চালায় এবং সাধারণ শিক্ষার্থীদের বের করে দিয়ে হলের ফটকগুলোতে তালা ঝুলিয়ে দেয়।

ভাঙা জানালা দিয়ে বইপত্র উদ্ধার: হল তালাবদ্ধ থাকায় এবং পরীক্ষা সামনে থাকায় বুধবার অনেক শিক্ষার্থীকে হলের ভাঙা জানালা দিয়ে ভেতরে ঢুকে জরুরি বই-খাতা উদ্ধার করতে দেখা গেছে।

আগামীকাল অনার্স দ্বিতীয় বর্ষের ফাইনাল পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও হলে ঢুকতে পারছেন না শিক্ষার্থীরা। পরীক্ষার প্রয়োজনীয় বই-খাতা ও প্রবেশপত্র হলের কক্ষে আটকে থাকায় মারাত্মক অনিশ্চয়তায় পড়েছেন সাধারণ শিক্ষার্থীরা।

মাদ্রাসার এক শিক্ষার্থী ক্ষোভ প্রকাশ করে বলেন, “গতকাল খাবারের সময় সংঘর্ষ শুরু হলে প্রাণ বাঁচাতে বের হয়ে আসি। আগামীকাল আমার ফাইনাল পরীক্ষা, কিন্তু পুলিশ হলে ঢুকতে দিচ্ছে না। এখন পরীক্ষা দেব কীভাবে?”

ডিএমপির লালবাগ জোনের ডিসি তালেবুর রহমান জানান, নিরাপত্তার স্বার্থেই ব্যারিকেড দেওয়া হয়েছে। তবে মাদ্রাসা কর্তৃপক্ষ অনুমতি দিলে পুলিশ শিক্ষার্থীদের হলে প্রবেশের সুযোগ দেবে।

Image

আপনার মতামত লিখুন

Nagorik Somoy News

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

বকশীবাজারে পুলিশের ব্যারিকেড আলিয়া মাদ্রাসার হলে প্রবেশে বাধা শিক্ষার্থীদের

প্রকাশের তারিখ : ০৫ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক : মাসুদ রানা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x