ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে নওগাঁ সরকারি কলেজের পক্ষ থেকে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
বুধবার (৫ আগস্ট) সকালে কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তাদের অংশগ্রহণে জুলাই শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় শহীদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং তাঁদের বিদেহী আত্মার শান্তি কামনা করা হয়।
বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁদের আদর্শ ও দেশপ্রেম নতুন প্রজন্মকে একটি বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে অনুপ্রাণিত করবে।
অনুষ্ঠানে নওগাঁ সরকারি কলেজের শিক্ষক, শিক্ষার্থী কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ আগস্ট ২০২৬

সম্পাদক : মাসুদ রানা
আপনার মতামত লিখুন