জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্যসচিব গাজী সালাউদ্দীন তানভীরকে গ্রেফতার করেছে পুলিশ। প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া একটি পোস্টকে কেন্দ্র করে দায়ের করা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন দলটির নেতারা।
বুধবার (৫ আগস্ট) ভোরে ঢাকার একটি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানান এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
সারজিস আলম তার ফেসবুক পোস্টে দাবি করেন, বগুড়া জেলা বিএনপির এক নেতার দায়ের করা মামলায় ভোর ৪টার দিকে তানভীরকে গ্রেফতার করা হয়েছে। তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া ওই পোস্ট দলীয়ভাবে সমর্থন করা হয়নি। বিষয়টি জানার পর তানভীর পোস্টটি সরিয়ে নেন এবং পরে দুঃখ প্রকাশ করে ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি হবে না বলে জানান।
এনসিপির এই নেতা অভিযোগ করেন, পোস্টের বিষয়ে দলীয়ভাবে ব্যবস্থা নেওয়ার পরও তানভীরকে গ্রেফতার করা হয়েছে। তিনি এ ঘটনাকে রাজনৈতিক হয়রানি হিসেবে উল্লেখ করে এর প্রতিবাদ জানান।
এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন ও সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে গাজী সালাউদ্দীন তানভীরকে সাময়িক অব্যাহতি দিয়েছিল এনসিপি। দলটির পক্ষ থেকে তাকে কারণ দর্শানোর নোটিশও দেওয়া হয়।
নোটিশে বলা হয়, কেন তার বিরুদ্ধে গঠনতন্ত্র অনুযায়ী স্থায়ী সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না—সে বিষয়ে নির্ধারিত সময়ের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে হবে। এনসিপির কেন্দ্রীয় শৃঙ্খলা কমিটির কাছে এ ব্যাখ্যা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল।
এদিকে তানভীরের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘটনা এবারই প্রথম নয়। এর আগে ২০২৫ সালের এপ্রিল মাসেও সরকারি চাকরিতে নিয়োগে অনিয়ম ও পাঠ্যবই ছাপার কাগজের কমিশন-বাণিজ্যের অভিযোগ ওঠার পর তাকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছিল। পরে তিনি আবার দলে ফিরে আসেন।
গ্রেফতারের বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বিস্তারিত বক্তব্য এখনো পাওয়া যায়নি। তবে বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে।

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ আগস্ট ২০২৬

সম্পাদক : মাসুদ রানা
আপনার মতামত লিখুন