জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬' উপলক্ষে নওগাঁ জেলা পুলিশের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থানের বীর শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
বুধবার (৫ আগস্ট) সকালে নওগাঁ শহরের মুক্তির মোড়স্থ জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে এ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।
এ সময় নওগাঁ জেলা পুলিশের পক্ষে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন। তিনি জুলাই গণঅভ্যুত্থান ও বর্ষা বিপ্লবে আত্মোৎসর্গকারী বীর শহিদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং তাঁদের আত্মত্যাগ জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে বলে উল্লেখ করেন।
অনুষ্ঠানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে বীর শহিদদের আত্মার শান্তি কামনা করে নীরবতা পালন ও দোয়া করা হয়।
'জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬' উপলক্ষে নওগাঁ জেলা পুলিশ নানা কর্মসূচির মাধ্যমে দিবসটির তাৎপর্য তুলে ধরে এবং গণঅভ্যুত্থানে আত্মদানকারী শহিদদের প্রতি গভীর সম্মান জানায়।

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ আগস্ট ২০২৬

সম্পাদক : মাসুদ রানা
আপনার মতামত লিখুন