Nagorik Somoy News

নওগাঁ সদর সার্কেল ও ট্রাফিক অফিস পরিদর্শনে অ্যাডিশনাল ডিআইজি

ছবি : নাগরিক সময়

রাজশাহী রেঞ্জ, বাংলাদেশ পুলিশের অ্যাডিশনাল ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) এবং অতিরিক্ত দায়িত্বে অ্যাডিশনাল ডিআইজি (প্রশাসন ও অর্থ, অপারেশনস) জনাব খন্দকার মোঃ শামীম হোসেন আজ নওগাঁ সদর সার্কেল অফিসের দ্বি-বার্ষিক এবং জেলা ট্রাফিক অফিস, নওগাঁ-এর বার্ষিক পরিদর্শন করেন।

পরিদর্শনকালে তিনি সদর সার্কেল অফিস ও জেলা ট্রাফিক অফিসের প্রশাসনিক কার্যক্রম, রেকর্ডপত্র, দাপ্তরিক ব্যবস্থাপনা, শৃঙ্খলা এবং সার্বিক কার্যক্রম পর্যালোচনা করেন। এ সময় তিনি দায়িত্ব পালনে পেশাদারিত্ব, সততা, জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি সাধারণ জনগণকে সর্বোচ্চ মানের পুলিশি সেবা প্রদানে সংশ্লিষ্ট কর্মকর্তা ও সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম, ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার (আইএসটিসি), নওগাঁ-এর কমান্ড্যান্ট, জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, সদর সার্কেল অফিস ও জেলা ট্রাফিক অফিসের কর্মকর্তা এবং পুলিশ সদস্যরা।

পরিদর্শন শেষে অ্যাডিশনাল ডিআইজি খন্দকার মোঃ শামীম হোসেন সংশ্লিষ্ট সকলকে পেশাদারিত্ব বজায় রেখে সেবার মান উন্নয়ন এবং জনবান্ধব পুলিশিং কার্যক্রম আরও গতিশীল করার আহ্বান জানান।

আপনার মতামত লিখুন

Nagorik Somoy News

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

নওগাঁ সদর সার্কেল ও ট্রাফিক অফিস পরিদর্শনে অ্যাডিশনাল ডিআইজি

প্রকাশের তারিখ : ০৪ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক : মাসুদ রানা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x