Nagorik Somoy News

নওগাঁ আত্রাই রাণীনগর সড়কে রাতের নিরাপত্তা টহল পরিদর্শনে পুলিশ সুপার

ছবি : নাগরিক সময়

নওগাঁ-আত্রাই-রাণীনগর-নাটোর আঞ্চলিক সড়কে পরিচালিত রাত্রীকালীন নিরাপত্তা টহল কার্যক্রম পরিদর্শন করেছেন নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।

মঙ্গলবার রাতে তিনি আত্রাই ও রাণীনগর থানা এলাকার সড়কে পরিচালিত মোবাইল পেট্রোলিং কার্যক্রম এবং দায়িত্ব পালনরত পুলিশ সদস্যদের কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন।

পরিদর্শনকালে পুলিশ সুপার দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন এবং জননিরাপত্তা নিশ্চিতকরণ, অপরাধ প্রতিরোধ, সন্দেহজনক ব্যক্তি ও যানবাহনের ওপর সতর্ক নজরদারি, নিয়মিত টহল জোরদার এবং পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। এ সময় তিনি মহাসড়কে চলাচলরত বিভিন্ন যানবাহনের চালকদের সঙ্গেও কথা বলেন এবং নিরাপদ সড়ক নিশ্চিত করতে সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান।

এছাড়াও পুলিশ সুপার আত্রাই ও রাণীনগর এলাকায় নির্মাণাধীন পুলিশ বক্স সরেজমিনে পরিদর্শন করেন। তিনি পুলিশ বক্সের সার্বিক কার্যক্রম পর্যালোচনা করে জনগণের দোরগোড়ায় পুলিশি সেবা আরও কার্যকরভাবে পৌঁছে দিতে এবং সেবার মান উন্নয়নে সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন।

জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, জননিরাপত্তা নিশ্চিত করতে জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও এলাকায় নিয়মিত টহল কার্যক্রম অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

Nagorik Somoy News

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

নওগাঁ আত্রাই রাণীনগর সড়কে রাতের নিরাপত্তা টহল পরিদর্শনে পুলিশ সুপার

প্রকাশের তারিখ : ০৪ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক : মাসুদ রানা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x