সামাজিক যোগাযোগমাধ্যমে মাদকের আসরের ভিডিও ছড়িয়ে পড়ার পরপরই সাংগঠনিক ব্যবস্থার মুখে পড়লেন লক্ষ্মীপুরের রামগঞ্জের এক বিএনপি নেতা। গাঁজা ও ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল হওয়ার অভিযোগে রামগঞ্জ উপজেলার ২ নম্বর নোয়াগাঁও ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মিরন হোসেন (জমাদ্দার)-কে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
অসামাজিক কার্যকলাপ ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে তাঁকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে উপজেলা বিএনপি।
সম্প্রতি ফেসবুকে ছড়িয়ে পড়া ৩৫ সেকেন্ডের একটি ভিডিও ক্লিপে দেখা যায়, বিএনপি নেতা মিরন একাধারে গাঁজা সেবনের প্রস্তুতি নিচ্ছেন এবং ইয়াবা সেবন করছেন। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ পাওয়ার সাথে সাথেই রামগঞ্জসহ পুরো জেলায় ব্যাপক আলোড়ন ও আলোচনার সৃষ্টি হয়।
গতকাল (৩ আগস্ট) রামগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই অব্যাহতি দেওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তির অনুলিপি ইতোমধ্যে জেলা ও উপজেলার দায়িত্বশীল নেতাদের কাছেও পাঠানো হয়েছে।
ভাইরালের পর এক ভিডিও বার্তায় নিজের আত্মপক্ষ সমর্থন করে মিরন জমাদ্দার দাবি করেন— "এই ভিডিওটি ২০২২ সালের। তৎকালীন ক্ষমতাসীন আওয়ামী লীগের লোকজনের ভয়ভীতি ও চাপের মুখে বাধ্য হয়ে ভিডিওটি করতে হয়েছিল।"
তবে তাঁর এই দাবি সত্ত্বেও দলীয় ভাবমূর্তি রক্ষায় কঠোর অবস্থান নিয়েছে স্থানীয় বিএনপি নেতৃত্ব।

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ আগস্ট ২০২৬

সম্পাদক : মাসুদ রানা
আপনার মতামত লিখুন