নওগাঁ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সোমবার (৩ আগস্ট ২০২৬) পত্নীতলা ১৪ বিজিবি ব্যাটালিয়নের বিদায়ী অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল মো. আব্দুল্লাহ আল মামুন, পিএসসি, ইঞ্জিনিয়ার্স এবং নবযোগদানকারী অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল এহসান হাবীব সৌজন্য সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে নওগাঁ জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম বিদায়ী অধিনায়ককে তাঁর সফল কর্মজীবন এবং নওগাঁ জেলায় দায়িত্ব পালনকালে অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননা স্মারক প্রদান করেন। একই সঙ্গে নবযোগদানকারী অধিনায়ককে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে সম্মাননা উপহার প্রদান করা হয়।
আলোচনায় বাংলাদেশ পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মধ্যে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করা, সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ, আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে সমন্বিতভাবে কাজ করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাৎ শেষে উভয় বাহিনীর বিদ্যমান আন্তরিক সম্পর্ক ভবিষ্যতে আরও সুদৃঢ় হবে এবং জনস্বার্থে সমন্বিত কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ আগস্ট ২০২৬

সম্পাদক : মাসুদ রানা
আপনার মতামত লিখুন