Nagorik Somoy News

নওগাঁ সীমান্তে ১০২ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপ জব্দ উদ্ধার বিজিবির

ছবি : নাগরিক সময়

নওগাঁর সাপাহার উপজেলার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ১০২ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপ (ফেন্সিডিলের বিকল্প মাদকদ্রব্য) উদ্ধার করেছে নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি)।

শনিবার (২ আগস্ট ২০২৬) ভোর আনুমানিক ৩টা ২০ মিনিটে ব্যাটালিয়নের অধীনস্থ আদাতলা বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ রেজাউল করিমের নেতৃত্বে নবআদাতলা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মালিকবিহীন অবস্থায় ১০২ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপ উদ্ধার করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, উদ্ধারকৃত মাদকদ্রব্য সাপাহার থানায় জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম, পিএসসি জানান, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত এলাকায় অবৈধ সীমান্ত পারাপার, গরু ও মাদক পাচারসহ সব ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবির নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

Nagorik Somoy News

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

নওগাঁ সীমান্তে ১০২ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপ জব্দ উদ্ধার বিজিবির

প্রকাশের তারিখ : ০২ আগস্ট ২০২৬

featured Image

নওগাঁর সাপাহার উপজেলার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ১০২ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপ (ফেন্সিডিলের বিকল্প মাদকদ্রব্য) উদ্ধার করেছে নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি)।

শনিবার (২ আগস্ট ২০২৬) ভোর আনুমানিক ৩টা ২০ মিনিটে ব্যাটালিয়নের অধীনস্থ আদাতলা বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ রেজাউল করিমের নেতৃত্বে নবআদাতলা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মালিকবিহীন অবস্থায় ১০২ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপ উদ্ধার করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, উদ্ধারকৃত মাদকদ্রব্য সাপাহার থানায় জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম, পিএসসি জানান, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত এলাকায় অবৈধ সীমান্ত পারাপার, গরু ও মাদক পাচারসহ সব ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবির নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

Nagorik Somoy News

সম্পাদক : মাসুদ রানা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x