Nagorik Somoy News

মিরসরাইয়ে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা পিকআপের ধাক্কায় প্রাণ গেল মসজিদের খতিব ও মুয়াজ্জিনের

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় মাছবাহী পিকআপের মুখোমুখি ধাক্কায় মোটরসাইকেল আরোহী একই মসজিদের খতিব ও মুয়াজ্জিনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

আজ রোববার দুপুরে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের চৌধুরীহাট এলাকায় পুরাতন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— উপজেলার দরগাহপাড়া কালা পীরশাহ জামে মসজিদের খতিব জয়নাল আবেদিন (৩৫) এবং একই মসজিদের মুয়াজ্জিন জহির উদ্দিন (৫২)। জয়নাল আবেদিন মঘাদিয়া ইউনিয়নের চরশরৎ এলাকার আব্দুস সালামের ছেলে এবং ইছাখালী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড ওলামা দলের সভাপতি ছিলেন। অপর নিহত জহির উদ্দিন একই এলাকার মৃত খোরশেদ আলমের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বারইয়ারহাটে জরুরি কাজ শেষ করে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন তাঁরা। পথে চৌধুরীহাট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির মাছবাহী পিকআপ তাঁদের মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁদের করুণ মৃত্যু হয়। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম জানান, দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি এবং ঘাতক গাড়িটির বিষয়ে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

আপনার মতামত লিখুন

Nagorik Somoy News

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

মিরসরাইয়ে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা পিকআপের ধাক্কায় প্রাণ গেল মসজিদের খতিব ও মুয়াজ্জিনের

প্রকাশের তারিখ : ০২ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক : মাসুদ রানা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x