নওগাঁর মহাদেবপুর উপজেলায় একটি অটো রাইস মিলের বয়লারের গরম পানি ও আগুনযুক্ত ছাই ফেলা পুকুরে পড়ে রিয়াল ইসলাম (১২) নামে মানসিক ভারসাম্যহীন এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শনিবার (২ আগস্ট) উপজেলার সদর এলাকার কুঞ্জবনস্থ তানজিদা অটো চাউল কলে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, রিয়াল ইসলামের বাবা-মা ঢাকায় বসবাস করায় সে দীর্ঘদিন ধরে তার নানা-নানীর কাছে থাকত। শনিবার দুপুরের দিকে সে নিখোঁজ হলে স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।
সন্ধ্যার আগে স্থানীয়রা তানজিদা অটো চাউল কলের বয়লারের গরম পানি ও ছাই ফেলা পুকুরে রিয়ালের একটি স্যান্ডেল ভাসতে দেখে সন্দেহ করেন। পরে বিষয়টি ফায়ার সার্ভিসকে জানানো হলে মহাদেবপুর ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।
রাত প্রায় ৮টার দিকে ফায়ার সার্ভিসের সদস্যরা বয়লারের গরম পানি ও ছাইযুক্ত পুকুর থেকে রিয়ালের মরদেহ উদ্ধার করে মহাদেবপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করেন।
মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে। মরদেহের আইনগত প্রক্রিয়া শেষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
ঘটনাটি এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা এ ধরনের ঝুঁকিপূর্ণ বয়লারের গরম পানি ও ছাই ফেলার স্থান নিরাপদ করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০২ আগস্ট ২০২৬

সম্পাদক : মাসুদ রানা
আপনার মতামত লিখুন