Nagorik Somoy News

ধর্মের নামে মানুষকে বিভ্রান্ত করা ঠিক নয় ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল

স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

ধর্মের নামে মানুষকে বিভ্রান্ত করা ঠিক নয় বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, "ধর্ম যার যার, রাষ্ট্র সবার। বাংলাদেশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিস্টান— সব ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে।"

আজ রবিবার বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর ইউনিয়নের সিদ্দিকীয়া বিশ্ব ইসলাম মিশনে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, "সরকার দেশের সার্বিক উন্নয়নে কাজ করছে। ঠাকুরগাঁওয়ে জেলার সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে প্রায় ১ হাজার ৪০০ কোটি টাকার প্রকল্প ইতোমধ্যে অনুমোদন হয়েছে। কৃষিভিত্তিক শিল্প গড়ে তোলা ও কর্মসংস্থান সৃষ্টিই সরকারের মূল লক্ষ্য।"

দলীয় নেতাকর্মীদের উদ্দেশে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, সরকারে আছেন বলে কেউ যেন ক্ষমতার অপব্যবহার, দখলদারিত্ব বা দাম্ভিক আচরণ না করেন। আল্লাহ সীমালঙ্ঘন পছন্দ করেন না, তাই সবাইকে বিনয়ী হয়ে মানুষের পাশে দাঁড়াতে হবে। আগামী স্থানীয় সরকার নির্বাচনে ভোটারদের সৎ, যোগ্য ও জনবান্ধব প্রার্থী বেছে নেওয়ার আহ্বানও জানান তিনি।

আপনার মতামত লিখুন

Nagorik Somoy News

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

ধর্মের নামে মানুষকে বিভ্রান্ত করা ঠিক নয় ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল

প্রকাশের তারিখ : ০২ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক : মাসুদ রানা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x