Nagorik Somoy News

নওগাঁয় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ২৮ পিস ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ১

ছবি : নাগরিক সময়

নওগাঁর পোরশা উপজেলার ৪ নম্বর গাঙ্গুরিয়া ইউনিয়নের সরাইগাছী আবাসন-১ গুচ্ছগ্রাম ব্রিজ এলাকা থেকে ২৮ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ এক পেশাদার মাদক ব্যবসায়ীকে আটক করেছে পোরশা থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, স্থানীয় জনসাধারণের সহযোগিতায় পরিচালিত অভিযানে সরাইগাছী গ্রামের আবাসন-১ গুচ্ছগ্রাম ব্রিজের ওপর থেকে আইনাল (৩৭) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি মৃত দছিমুদ্দিনের ছেলে এবং সরাইগাছী গ্রামের বাসিন্দা।

আটকের পর তার দেহ তল্লাশি করে পরিহিত লুঙ্গির ডান কোচায় রাখা একটি সাদা পলিথিনের ভেতর থেকে ২৮ পিস টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ট্যাবলেটগুলোর আনুমানিক বাজারমূল্য ৮ হাজার ৪০০ টাকা বলে জানিয়েছে পুলিশ। পরে সেগুলো জব্দ করা হয়।

এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

পোরশা থানা পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত রয়েছে। একই সঙ্গে মাদক নির্মূলে সাধারণ মানুষকে তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে

আপনার মতামত লিখুন

Nagorik Somoy News

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

নওগাঁয় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ২৮ পিস ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ১

প্রকাশের তারিখ : ০২ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক : মাসুদ রানা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x