মাদারীপুরের ডাসার উপজেলায় যাত্রীবাহী বাসের চাপায় এক মোটরসাইকেল চালক নিহত এবং তাঁর সঙ্গে থাকা অপর এক যুবক গুরুতর আহত হয়েছেন।
শনিবার (১ আগস্ট )রাত ৯টার দিকে উপজেলার ধুলগ্রাম বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আশিক আকন (২০) উপজেলার ধুলগ্রাম এলাকার জালাল আকনের ছেলে। আহত রমজান বেপারী (২০) ধুয়াশার বালিগ্রাম এলাকার সোহেল বেপারীর ছেলে। গুরুতর আহত অবস্থায় তাঁকে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আশিক আকন ও রমজান বেপারী মোটরসাইকেলে করে মাদারীপুর শহর থেকে বাড়ি ফিরছিলেন। পথে ধুলগ্রাম বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা চন্দ্রা পরিবহনের একটি দ্রুতগতির যাত্রীবাহী বাস মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং দুই আরোহী সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। দুর্ঘটনার পর বাসটির চালক ও সহকারী কোনো ধরনের সহায়তা না করে ঘটনাস্থল থেকে বাস নিয়ে পালিয়ে যান।
পরে স্থানীয়রা আহত দুজনকে উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আশিক আকনকে মৃত ঘোষণা করেন। আহত রমজান বেপারীর অবস্থার অবনতি হওয়ায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান মাহমুদ জানান, দুর্ঘটনার পর বাসটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করায় কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে জড়িত বাস ও চালককে শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০২ আগস্ট ২০২৬

সম্পাদক : মাসুদ রানা
আপনার মতামত লিখুন